জানুন কত বছর বয়স থেকে ধার্য করা হল মদ খাওয়া? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 9 June 2017

জানুন কত বছর বয়স থেকে ধার্য করা হল মদ খাওয়া?


মদ খাওয়ার নির্দিষ্ট সময়সীমা ধার্য করল রাজ্য সরকার। ২০১৪ সালে আগের কংগ্রেস সরকার ঘোষণা করেছিল ধাপে ধাপে মদের ওপর বিধিনিষেধ বাড়িয়ে দশ বছরের মধ্যে মদ মুক্ত রাজ্য হবে কেরল। তারই অঙ্গ হিসেবে কেবল পাঁচতারা হোটেলগুলোতে মদ বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল। এবার রাজ্যের পর্যটনের কথা মাথায় রেখে সেই নীতি থেকে সরে এল কেরল সরকার। এই সমস্ত পরিবর্তন নিয়ে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে বসেন পিনারাই বিজয়ন। নতুন নিয়ম অনুসারে, বিমানবন্দরে মদ বিক্রি করা যাবে। হোটেলে বিক্রি করা যাবে তাড়ি। বন্ধ হওয়া বার গুলোকে নতুন করে মদ বিক্রির আবেদন করতে হবে। হোটেল বা পানশালাগুলোতে শর্তসাপেক্ষে মদ বিক্রির অনুমতি দিতে চলেছে কেরলের বাম সরকার। মদ খাওয়ার সর্বনিম্ন বয়সসীমা অবশ্য ২১ থেকে বাড়িয়ে ২৩ করা হয়েছে।

পাশাপাশি মদে আসক্তি কাটাতে সরকারি হোমে চিকিৎসা করা হবে। মদের খারাপ দিক তুলে ধরতে সচেতনতা বাড়াতে প্রচার করা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad