পশ্চিমবঙ্গ আজ দাঁড়িয়ে রয়েছে বোমা বারুদের ওপর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 7 June 2017

পশ্চিমবঙ্গ আজ দাঁড়িয়ে রয়েছে বোমা বারুদের ওপর




রাজ্য জুড়ে রাহাজানি, দুর্নীতি, অরাজকতার মূলে রয়েছে তৃনমূল। এ রাজ্যে বোমা শিল্পকে কুটির শিল্পে রূপান্তরিত করেছে রাজ্য সরকার। এক কথায় সারা পশ্চিমবঙ্গ আজ দাঁড়িয়ে রয়েছে বোমা বারুদের ওপর। অন্যদিকে নারী নির্যাতন, নারী পাচার, শিশু পাচার, গরু পাচার, সহ জাল টাকা পাচারেও প্রথম স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গ। পাশাপাশি ঋনগ্রস্ত রাজ্য হিসেবেও প্রথম স্থানে রয়েছে এই রাজ্য। সর্বত্র এই রাহাজানি, দুর্নীতি, অরাজকতার মূলে রয়েছে তৃনমূল। বুধবার দুপুরে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারের বিরুদ্ধে এমনই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধির চৌধুরী।

No comments:

Post a Comment

Post Top Ad