গরমে নাজেহাল মানুষ,, আর বাংলাদেশে গরু পাচার হচ্ছে এসি গাড়িতে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 7 June 2017

গরমে নাজেহাল মানুষ,, আর বাংলাদেশে গরু পাচার হচ্ছে এসি গাড়িতে





গরমে নাজেহাল মানুষ,, আর বাংলাদেশে গরু পাচার হচ্ছে এসি গাড়িতে।
এমন ঘটনা ঘটলো বনগাঁ মহাকুমার বাগদা থানা এলাকায়।  মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে পাচার কারিরা গরু পাচার করছে রমরমিয়ে। দুদিন আগে তিনটি ছোটা হাতি সহ ৩২ টি গরু ধরে গাইঘাটা থানার পুলিশ।

 পুলিশ যতোই সক্রিয় হোকনা কেন পাচারের কৌশল পাল্টাচ্ছে পাচার কারীরা। মঙ্গলবার রাতে তেমনি ছবি ধরা পরলো বাগদা বৈখালি এলাকায়। রাতে রুটিন ডিউটি করারা সময় একটি ইন্ডিকা গাড়ি দেখে সন্দেহ হওয়ায় দাঁড় করালে দেখা যায় ভেতরে চারটি গরু এবং বহাল তবিয়াতে গাড়ির এসি চালিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। সেই সময় পুলিশ হাতে নাতে ধরে ফেলে। গাড়ির চালক সহো চারটি গরু ধরা পড়ে। চালকের বাড়ি বনগাঁ বিড়া এলাকায় বলে যানা গেছে। সাবিয়ুল মন্ডল নাম বলে যানা গেছে। 

No comments:

Post a Comment

Post Top Ad