পাকিস্তান একটি গুলি ছুঁড়লে, সেদিকে ছুটে যাবে ঝাঁকে ঝাঁকে গুলি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 5 June 2017

পাকিস্তান একটি গুলি ছুঁড়লে, সেদিকে ছুটে যাবে ঝাঁকে ঝাঁকে গুলি

 



পাকিস্তান একবার গুলি চালালে, বুলেট গুনে ভারত তার জবাব দেবে না l সীমান্তের ওপারে ছুটে যাবে ঝাঁকে ঝাঁকে গুলি l ইসলামাবাদকে এবার এমনই হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং l
হিমাচলপ্রদেশে একটি জনসভায় হাজির হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনওরকম প্ররোচনা ছাড়াই জম্মু কাশ্মীর সীমান্তে গুই চালানো শুরু করেছে পাকিস্তান l কিন্তু, এটা বেশিদিন চলতে দেওয়া যেতে পারে না l পাকিস্তান একটি গুলি ছুঁড়লে, সেদিকে ছুটে যাবে ঝাঁকে ঝাঁকে গুলি l ভারতীয় সেনা কাউকে রেয়াত করবে না l
জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে জঙ্গি হামলার জেরে সম্প্রতি শহিদ হন এক জওয়ান l আর তারপরই হিমাচলে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে গর্জে ওঠেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী l স্পষ্ট জানিয়ে দেন, একবার গুলি ছুঁড়লে পাকিস্তানের বুক ঝাঁঝরা করে দেবে ভারতীয় সেনা বাহিনী l
প্রসঙ্গত, সোমবার ভোর ৩.৩০ নাগাদ জম্মু কাশ্মীরের বান্দিপোরায় বেশ কয়েকটি সেনা ছাউনিতে হামলা চালায় আত্নঘাতী জঙ্গিদের একটি দল l কিন্তু, হামলার আঁচ পেয়েই জঙ্গিদের বিরুদ্ধে তেড়ে ওঠে বাহিনী l এবং, ঘতনাস্থলেই নিকেশ করে দেওয়া হয় ৪ জঙ্গিকে l

No comments:

Post a Comment

Post Top Ad