দেখুন পুলিশের তৎপরতায় উদ্ধার শিশু, গ্রেফতার অপহরণকারী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 5 June 2017

দেখুন পুলিশের তৎপরতায় উদ্ধার শিশু, গ্রেফতার অপহরণকারী


বিশ্বজিৎ দেবনাথ,জগদ্দলঃ  এ ঘটনা অনেকটা ফিল্মি কায়দায়। লজেন্স খাওয়ানোর নাম করে  বাচ্চা নিয়ে ধা অপহরণকারী।স্বামীর বিহারী বন্ধু নাম করে এসে তিন বছরের শিশুকে নিয়ে পালিয়ে যায় বছর ২৪ এর বিজয় কুমার। মুক্তি পন হিসাবে পাঁচ হাজার টাকা সহ পাঁচ ভরি সোনা দাবি করে বাচ্চা ফেরত দেওয়ার জন্য।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জগদ্দল থানা এলাকায়। জানা গিয়েছে, বিজয় অনিতা দেবীর স্বামীর বন্ধু নাম করে আশ্রয় নেয় তার বাড়ি। এরপর লজেন্স খাওয়ানোর নাম করে টোটোতে চড়ে। অনিতা দেবী টোটো থেকে নেমে যখন টোটো ভাড়া দিতে যায়, তখন তার ৩ বছরের বাচ্চা রোশন যাদবকে নিয়ে পালিয়ে যায় বিজয়। এরপরই অনিতা দেবী জগদ্দল থানায় এসে গোটা ঘটনা খুলে বলেন।

 অবশেষে জগদ্দল থানার পুলিশ বিজয় কুমারের মোবাইল ট্র্যাক করে। পাশাপাশি অনিতা দেবীকে প্ল্যান করে সব সাজিয়ে টাকা ও সোনা দিতে রাজি হওয়ার টোপ ফেলে ব্যান্ডেল স্টেশন থেকে গ্রেপ্তার করল ওই অপহরণকারীকে।অবশেষে বাচ্চাকে পেয়ে ও ২৪ ঘণ্টার মধ্যে পুলিশের এই তৎপরতায় খুব খুশি অনিতা দেবী ও তার পরিবার।

No comments:

Post a Comment

Post Top Ad