পড়ুন তন্ত্র সাধনার অন্ধবিশ্বাসে বলি এক শিশু - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 2 June 2017

পড়ুন তন্ত্র সাধনার অন্ধবিশ্বাসে বলি এক শিশু


ফের অন্ধবিশ্বাসের বলি হল এক শিশু।ঘটনা ঝাড়খণ্ডের সেরাইকেলা খারসোয়ান জেলার।তান্ত্রিকের নির্দেশেই তিনি এধরনের দুঃসাহসিক ঘটনাটি ঘটিয়েছে বলে জানা গিয়েছে। নিজের সন্তানের কামনায় তাঁরা এই কাজ করেছেন বলে খবরে প্রকাশ। ওই ব্যক্তি ও তান্ত্রিক গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৬ মে রাতে সুভাষ গোপ নামে এক প্রতিবেশীর সাত মাসের শিশুকন্যাটিকে অপহরণ করেন ভাদোই নামে এক ব্যক্তি ও কুর্মু নামে এক তান্ত্রিক। স্থানীয় নদীর পাড়ে শ্মশানে তাকে বলি দেন দু’‍দনে।
ঘটনার পর থেকেই বেপাত্তা ছিল তান্ত্রিক কুর্মু কালিন্দি। পুলিশের সন্দেহ গিয়ে পড়ে তাঁর ওপর। পাকড়াও করে জেরা করতেই বেরিয়ে পড়ে সত্য।
বৃহস্পতিবার স্থানীয় চাইদা গ্রাম থেকে কুর্মু ও ভাদোইকে গ্রেফতার করে তিরুলদি থানার পুলিশ। স্থানীয় মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন পেশায় সাপুড়ে ভদোই জেরায় জানিয়েছেন, আট বছর আগে বিয়ে হলেও এখনো কোনও সন্তান নেই তাঁর। সন্তান পাওয়ার আশায় তান্তিক কুর্মুর কাছে ‌যান তিনি। সেই শিশুবলির পরামর্শ দেয়।’‍
দু’‍জনের দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুর দেহটি খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। খুনের অস্ত্র উদ্ধার হয়েছে।


No comments:

Post a Comment

Post Top Ad