আইএসআইএস ভারতে পা রাখতে পারেনি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 3 June 2017

আইএসআইএস ভারতে পা রাখতে পারেনি

 

আইএসআইএস ভারতে পা রাখতে পারেনি। কেন্দ্রীয় সরকারের ৩ বছর পূর্তিকে কেন্দ্র করে নিজ দফতরের কাজকর্মের খতিয়ান তুলে ধরার সময় আজ (শনিবার) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এই দাবি করেন।

রাজনাথ  বলেন, গত ৩ বছরে দেশের নিরাপত্তা পরস্থিতির উন্নতি হয়েছে। গত ৩ বছরে ৯০ -এর বেশি আইএসআইএস সমর্থককে গ্রেফতার করা হয়েছে। গত ৩ বছরে ৩৬৮ সন্ত্রাসী নিহত হয়েছে। সার্জিক্যাল স্ট্রাইকের পরে সীমান্তের ওপার থেকে গত বছরের তুলনায় ৪৫ শতাংশ অনুপ্রবেশ কমেছে।
রাজনাথ বলেন, সন্ত্রাসী সংগঠনের তালিকায় আইএসআইএস এবং আনসার উল আম্মাহকে শামিল করা হয়েছে। তিনি বলেন,  ইউপিএ সরকারে ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত কার্যকালের তুলনায় ২০১৪ থেকে ২০১৭ সালে মাওবাদী হামলা ২৫ শতাংশ কমেছে। ইউপিএ সরকারের শেষ ৩ বছরের তুলনায় এনডিএ সরকারের ৩ বছরের শাসনামলে মাওবাদী হামলায় নিহতের সংখ্যা ৪২ শতাংশ কমেছে।
রাজনাথ সিং বলেন, সরকার পাকিস্তান প্রযোজিত সন্ত্রাসবাদকে শেষ করে জম্মু-কাশ্মিরে শান্তি সুনিশ্চিত করবে। জম্মু-কাশ্মীর পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও রাজনাথ সিং আজ দাবি করেন।  
তিনি বলেন, উত্তর-পূর্ব ভারতে সক্রিয় ইউএমএফের মতো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ৫/৭ বছরের সাজা দিয়ে কড়া বার্তা দেয়া হয়েছে।
সরকার জওয়ানদের সুযোগ সুবিধার দিকে সম্পূর্ণ খেয়াল রাখবে এবং তারা হাসপাতালে ভর্তি অবস্থাতেও কর্তব্যরত  করা হবে বলে রাজনাথ সিং বলেন। আগে এই সুবিধা ছিল না।
গত বৃহস্পতিবার কংগ্রেসের মুখপাত্র ও সিনিয়র নেতা পিপুল পুনিয়া কেন্দ্রীয়  সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেছিলেন, প্রধানমন্ত্রীর ভুল নীতির কারণে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। এ নিয়ে কোনো কংক্রিট পদক্ষেপ নেয়া হয়নি। কাশ্মীরে চতুর্দিকে সহিংসতা, অশান্তি ও উগ্রবাদ চলছে। গণতন্ত্র বিপদাপন্ন। দেশে গত ৩ বছরে ৫৭৮ জওয়ান এবং ৮৭৭ নাগরিক নিহত হয়েছে।  
পিপুল পুনিয়া বলেন, শুধুমাত্র জম্মু-কাশ্মীরেই ২০৩ জওয়ান শহীদ হয়েছে।  জম্মু-কাশ্মীরে পাকিস্তানের পক্ষ থেকে ১,৩৪৩ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে। গত ২১ মাসে ভারতে ১৭২ টি সন্ত্রাসী হামলা হয়েছে এর মধ্যে ১২টি বড় হামলা। সরকার মাওবাদী সমস্যা নিয়ে গুরুত্ব দিচ্ছে না এবং মাওবাদ দ্রুত ছাড়াচ্ছে  বলেও তিনি অভিযোগ করেন। এরপরে আজই রাজনাথ সিং তার দফতরের সাফল্যের কথা তুলে ধরলেন।

No comments:

Post a Comment

Post Top Ad