রসিয়ে ‘গো-মাংস’ খেলেন বিধায়করা!তবে কোন দলের? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 9 June 2017

রসিয়ে ‘গো-মাংস’ খেলেন বিধায়করা!তবে কোন দলের?


গো-মাংস খাওয়া নিষিদ্ধ নিয়ে যেখানে শোরগোল সারা দেশ জুড়ে।আর সেইখানেই খোদ বিধানসভার ক্যান্টিনে বসে গো-মাংস খেলেন বাম কংগ্রেস বিধায়করা।শুরু হল বিতর্ক।
বৃহস্পতিবার সকালের সেশনে কেন্দ্রীয় এই নীতি নিয়েই আলাপ আলোচনা হওয়ার কথা ছিল৷ যে বিধায়করা হাজির ছিলেন সেই সেশনে, তাঁরাই গো-মাংসের অর্ডার করেন৷ দোসার সঙ্গে বিফ খেতে দেখা যায় তাঁদের৷ যদিও বিধানসভার কফি হাউসে গো-মাংস যে একেবারে পাওয়া যায় না তা নয়৷ কিন্তু সকালে এসেই বিধায়করা গো-মাংস চাইছেন, ঘটনা বেশ নজরকাড়া৷
একজন দুজন নয়, একসঙ্গে বেশ কয়েকজন বিধায়কের জলখাবার গোমাংস খাওয়া নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে৷ রাজনৈতিক বার্তা দিতেই কি এই বিফ ফেস্টিভ্যাল? যদিও কোনও কোনও বিধায়করা জানাচ্ছেন, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই৷ সকালের সেশনে যাঁরা হাজির থাকেন তাঁরা ক্যান্টিনেই জলখাবার সারেন৷ সেক্ষেত্রে বিফ তৈরি ছিল বলেই খেয়েছেন সকলে৷


No comments:

Post a Comment

Post Top Ad