মমতা নিজেই তো পাহাড়ে অশান্তি করছেন। ভাবাদিঘি তে কোন অশান্তি ছিল না। তৃনমূলই অশান্তি করছে। তারা যেন ভুলে না যায় যে আগামী দিন এমন আসছে তাদের নিজেদের চামড়া বাঁচানো মুশকিল হয়ে যাবে।বৃহস্পতিবার ভাবাদিঘি এসে একথা বললেন বিজেপি এর রাজ্য সভাপতি দিলিপ ঘোষ।
এদিন বিকাল তিনটের সময়ে প্রচন্ড রোদের মধ্যে দলীয় কর্মীদের নিয়ে ভাবা দিঘিতে আসেন দিলিপ ঘোষ। এদিন ভাবা দিঘির বর্তমান পরিস্থিতি ক্ষতিয়ে দেখে গ্রামবাসিদের সাথে কথা বললেন। পরে সমস্ত কিছু দেখে ভাবা দিঘির মানুষদের আশ্বাস দিয়ে বলেন , জলাশয় বাঁচানো সম্ভব।দিলিপ ঘোষ বলেন, কিছু পেটোয়া লোকের স্বার্থে এতগুলো মানুষের জীবন জীবিকাকে প্রশ্ন চিহ্নের মুখে ফেলে দিয়েছে তৃণমূল। ৬০০ বছর ধরে এই দিঘি রয়েছে। কয়েক মাসের রোজগার হয় এই দিঘি থেকেই।তাই সবাই চাইছেন দিঘি বাঁচিয়ে রেল হোক।কেবল তৃণমূল চাইছেনা কারন এর মধ্যে এদের কিছু না কিছু স্বার্থ লুকিয়ে আছে।আমরা রেলমন্ত্রীর সঙ্গে কথা বলব যাতে রেল প্রকল্প হয় আবার মানুষের জীবন জীবিকাও বাঁচে।

No comments:
Post a Comment