বিধ্বংসী আগুনের গ্রাসে লন্ডনের গ্রেনফেল টাওয়ার নামে একটি ২৭ তলার আবাসন। ঘটনাস্থলে দমকলের ৪০ টি ইঞ্জিন। বহু মানুষের আটকে থাকার সম্ভাবনা।
গতকাল স্থানীয় সময়ে রাত ১ টা নাগাদ লেটিমার রোডের গ্রেনফেল টাওয়ার নামে ওই বহুতলে আগুন লাগে। নিমেষে আগুন ছড়িয়ে পড়ে পুরো আবাসনেই। ওই আবাসনে প্রায় ১২০ টি পরিবারের বাস। এছাড়াও কিছু দফতর রয়েছে।ঘুমন্ত অবস্থায় থাকায় অনেকেই আবাসন থেকে বেরিয়ে আসতে পারেননি। অনেককেই সাহায্যের আবেদন করতে শোনা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।দমকলের ৪০ টি ইঞ্জিন ও ২০০ জন দমকল কর্মী আগুন নেভানোর কাজ করছেন। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।

No comments:
Post a Comment