১০হাজার ই -রিকশা নামাতে তৎপর রাজ্য সরকার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 1 June 2017

১০হাজার ই -রিকশা নামাতে তৎপর রাজ্য সরকার



রাজ্য জুড়ে জেলাগুলিতে মোট ১০ হাজার ই -রিকশা নামানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ন 'মাসের মধ্যে সেগুলি প্রাপকদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এর জন্য খরচ ধরা হয়েছে ৩৬৫ কোটি টাকা। গ্রামের বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষেই সরকারের এই অভিনব উদ্যোগ। সরকারি সূত্রের খবর ,স্বামী বিবেকানন্দ স্ব -নিযুক্ত কর্মসংস্থান প্রকল্পে বেকার যুবকদের হাতে ই - রিকশা তুলে দেওয়া হবে। চিনা প্রযুক্তিতে তৈরী ই -রিকশা কিনতে গড়ে খরচ পড়বে ১ লক্ষ ২৫ হাজার টাকা। তার মধ্যে ৩০ % টাকা রাজ্য অনুদান হিসাবে দেবে। ৫% টাকা গ্রাহককে মেটাতে হবে। বাকি ৫৫% অর্থ ব্যাঙ্ক দেবে ঋণ হিসাবে। প্রকল্প রূপায়ণের দায়িত্বে রয়েছে স্ব -নিযুক্তি দপ্তর।

No comments:

Post a Comment

Post Top Ad