পড়ুন মদ্যপ পুলিশের কান্ড! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 1 June 2017

পড়ুন মদ্যপ পুলিশের কান্ড!



রাজ্যের মুখ্যমন্ত্রীর সেফ ড্রাইভ,সেভ লাইফ শ্লোগানের দায়িত্ব পালনের কর্তব্য পুলিশ প্রশাসনকে দেওয়া সত্ত্বেও বেহাল অবস্থা খোদ পুলিশ প্রশাসনের।মদ্যপ অবস্থায় পুলিশ ভ্যানের স্টিয়ারিং নিজের হাতে নিয়ে ধাক্কা মারল এক পথচলতি রিক্সাকে।আহত হলেন রিক্সা চালক সহ যাত্রী।এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার এলাকায়।ধাক্কা মারার পরেও ফিরল না হুশ।মদের রেশ রয়েই গেল।‘যা করেছি বেশ করেছি,আবার করব,পুলিশ লাইনে বসেই মদ পান করেছি’।এরপরই উত্তেজিত জনতা আটকালো পুলিশের গাড়িটিকে।খবর পেয়েই ছুটে আসেন ইংরেজবাজার থানার পুলিশ।শুরু হয়ে যায় পরিস্থিতি ধামা চাপা দেবার চেষ্টা।পরে পথ চলতি বাসিন্দাদের ক্ষোভের হাত থেকে মদ্যপ পুলিশ চালককে বাঁচাতে নিয়ে যাওয়া হল থানাতে।

রক্ষকই যখন নিয়মের ধার ধারেন না তাহলে সাধারণ মানুষ আর কি করবেন?প্রশ্ন তো রয়েই যায়।তবে এই ঘটনার পর পুলিশ কর্তাদের মুখে কুলুপ।ওই মদ্যপ পুলিশের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি।

No comments:

Post a Comment

Post Top Ad