ভুয়ো ডাক্তারের তালিকায় এবার সিপিএম রাজ্য সম্পাদক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 10 June 2017

ভুয়ো ডাক্তারের তালিকায় এবার সিপিএম রাজ্য সম্পাদক


বিগত অনেক দিন ধরে ভুয়ো ডাক্তার আটক নিয়ে রাজ্য জুড়ে হইচই শুরু হয়েছে।প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও থেকে কমপক্ষে একজন করে ভুয়ো চিকিৎসকের হদিশ মিলছে।আর এর মধ্যেই সামনে এল আর এক চাঞ্চল্যকর তথ্য। রাজ্য মেডিক্যাল কাউন্সিলে ডক্টর সূর্যকান্ত মিশ্রের নামে কোনও রেজিস্ট্রেশন নেই৷একথা জানিয়েছেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি ডা. নির্মল মাজি।
ডা. নির্মল মাজি আরও জানান, দীর্ঘদিন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন সূর্যকান্ত মিশ্র।তাঁর রেজিস্ট্রেশন নম্বর খতিয়ে দেখা হচ্ছে৷অন্য রাজ্য বা এমসিআই-তে নাম রয়েছে কি না খোঁজ নেওয়া হচ্ছে৷ প্রয়োজনে কাউন্সিল তলব করবে সিপিএমের রাজ্য সম্পাদককে৷

ভুয়ো ডাক্তারের তকমায় আগের বাম সরকারকে কটাক্ষ করে নির্মল মাজি।তিনি বলেন,বাম জমানায় ব্যাঙের ছাতার মতো মেডিক্যাল সোসাইটি ও কাউন্সিল গড়ে মোটা টাকার বিনিময়ে ভুয়ো ডিগ্রি দেওয়া হয়েছে হাজার হাজার মানুষকে৷ওই টাকার ভাগ পার্টি ফান্ডেও গিয়েছে৷

এদিকে সিপিএম সূত্রে খবর প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সূর্যকান্ত মিশ্র ওড়িশা থেকে ডাক্তারি পাশ করেছিলেন। তবে নাম রাজ্য মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভূক্তি নিয়ে সূর্যবাবুর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ তবে তাঁর ঘনিষ্ঠ এক নেতা বলেছেন, সূর্যদা প্র্যাকটিস করেন না৷ ফলে তাঁর ক্ষেত্রে এ প্রশ্ন তোলা অবান্তর৷
খবরের সূত্র- সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

পাশাপাশি গোবরডাঙায় এক ভুয়ো ডাক্তারকে গ্রেফতার করে হাবড়া থানার পুলিশ।জানা গেছে,ওই ভুয়ো ডাক্তারের কথায় অসঙ্গতি লাগায় ও সঠিক সার্টিফিকেট দেখাতে না পারায় গ্রামবাসীরা গোবরডাঙা ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেয় ওই ভুয়ো ডাক্তারকে ।


অভিযুক্ত ডাক্তারের নাম সৌমেন দেবনাথ,বয়স ৩৯। বাড়ি হাবড়ার কামারথুবা এলাকায়।তার হাবড়ায় ও গোবরডাঙায় চেম্বার রয়েছে ।গোবরডাঙায় একটি  ফার্মেসিও রয়েছে তার।সূত্রের খবর,অন্যের লাইসেন্স নিয়ে ওষুধ বিক্রি করতো সৌমেন।পাশাপাশি চলতো চেম্বারও।কামারথুবার বাড়িতে বড়ো চেম্বার রয়েছে অভিযুক্তের।এছাড়াও গোবরডাঙ্গার কালিবাড়ি এলাকায় একটি চেম্বার ও ফার্মেসি রয়েছে তার।শুক্রবার রাতে হাবড়া থানার পুলিশ গ্রেফতার করে ওই ভুয়ো ডাক্তারকে।শনিবার তাকে বারাসত আদালতে তোলা হবে। 

No comments:

Post a Comment

Post Top Ad