নগ্ন করে তরুণিকে খুন করল এক ওঝা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 10 June 2017

নগ্ন করে তরুণিকে খুন করল এক ওঝা


উত্তর প্রদেশের কনৌজের মহাবীর প্রসাদ পেশায় সোনার ব্যবসায়ী। অনেকদিন ধরেই তার ব্যবসা ক্ষতির মুখ দেখছিল। তাই মহাবীর ও তার স্ত্রী এক ওঝার কাছে এই সমস্যার সমাধানে দ্বারস্থ হয়। আর সেই ওঝা , কৃষ্ণার কথা মতোই নিজের ১৫ বছরের মেয়েকে বলিদান করতেও রাজি হয় তারা। ফলে খুন হতে হয় তাদের মেয়ে কবিতাকে। এর আগে, ওঝার কথা মতো এক মন্দিরে মেয়েকে নিয়ে যান কবিতার বাবা ও মা, সঙ্গে ছিলেন তাদের ওঝা কৃষ্ণা। এর পর সেখানে পুজা অর্চনার পর , বাবা মায়ের সামনে কবিতাকে নগ্ন করে হত্যা করে কৃষ্ণা। এখানেই শেষ নয়, কবিতাকে মেরে তার মৃতদেহের ওপর ধর্ষণও করে ওই ওঝা। এই নারকীয় ঘটনার সমস্ত কিছুটাই হয় কবিতার বাবা মায়ের চোখের সামনে।

এই সমস্ত কিছুর পর, কবিতার গলা কেটে তার রক্ত ওই মন্দিরের দেবীর কাছে অর্পন করে ওই ওঝা। আর এই সমস্ত ঘটনা ঘটানো হয়, ওঝার কথায়। ওঝা কৃষ্ণা, মহাদেব প্রসাদ ও তার স্ত্রীকে বলেন যদি কবিতাকে বলিদান করা হয় এভাবে, তাহলেই ৫ কেজি সোনা পাবেন মহাদেব। আর এর ফলে তার পরিবারের আর্থিক সংকট মিটবে। এদিকে, এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পর ৫ কেজি সোনা না পেয়ে, মহাবীর অভিযোগ করেন পুলিশে। তখনই, পুলিশ গ্রেফতার করে কৃষ্ণা। জেরার মুখে সে নিজের দোষের কথা মেনে নিয়েছে।

সূত্রঃ ওয়ানইন্ডিয়া 

No comments:

Post a Comment

Post Top Ad