পড়ুন হিন্দু মেয়েদের ধর্মান্তরের কাহিনী! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 20 June 2017

পড়ুন হিন্দু মেয়েদের ধর্মান্তরের কাহিনী!


হিন্দু মেয়েদের প্রতি চলছে নারকীয় অত্যাচার।ধর্ষণ আর তারপর অপহরণ।এই সমস্ত নারকীয় ঘটনার বিচার চেয়ে সে দেশের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল পাকিস্তান হিন্দু কাউন্সিল। সিন্ধপ্রদেশে নাবালিকা হিন্দু মেয়েদের তুলে নিয়ে গিয়ে জোর করে বিয়ে করছেন মুসলিম ‌যুবকরা। গত সপ্তাহেই উমেরকোটে ১৬ বছর বয়সী রবিতা মেঘওয়াদ নামে এক নাবালিকাকে জোর করে বিয়ে করেছে তার চেয়ে বয়সে দ্বিগুণ বড় উমের কোটের এক মুসলিম ব্যক্তি। এই ঘটনার পরই গত রবিবার বৈঠকে বসে হিন্দু কাউন্সিল।  প্রতিবছর পাঁচ হাজার হিন্দু পাকিস্তান ছাড়তে বাধ্য হচ্ছে। তাঁরা অন্যান্য দেশে পালিয়ে ‌যাচ্ছে বলে জানান ভাকওয়ানি। তাঁর বক্তব্য,”পাকিস্তানে হিন্দুদের কোনও সু‌যোগসুবিধা নেই। তাঁদের এখানে আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। ফলেপালিয়ে ‌যাওয়া ছাড়া আর কোনও বিকল্প নেই।
তারা জানিয়েছে, রবিতার পরিবারকে ঘর ছাড়তে বাধ্য করা হয়েছে। তাকে উদ্ধার করার জন্য কোনও চেষ্টাই করেনি প্রশাসন। হিন্দু কাউন্সিলের প্রধান রমেশকুমার ভাকওয়ানির কথায়,”সিন্ধপ্রদেশে হিন্দুদের উপরে অত্যাচারের ঘটনা বেড়ে গিয়েছে। ইসলামে জোর করে ধর্মান্তরিত করায় আপত্তি রয়েছে আমাদের। এখানে মেয়েদের অপহরণ করে ধর্মান্তরিত করা হচ্ছে। তাদের সম্মতি ছাড়াই জোর করে বিয়ে করা হচ্ছে। 


No comments:

Post a Comment

Post Top Ad