যাঁরা প্রবাসে থাকেন তাঁরা আসলে
রাষ্ট্রদূত। নেদারল্যান্ডসে প্রবাসী ভারতীয়দের সভায় নিজের দেশের সঙ্গে রক্তের
সম্পর্কের কথা মনে করালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিন দেশের সফরে মঙ্গলবারই
আমেরিকা থেকে নেদারল্যান্ডসে পৌঁছান তিনি। মোদী বলেন, পাসপোর্টের রং বদলে রক্তের রং বদলানো
যায় না।
বিপুল উন্মাদনায় মোদি অভ্যর্থনা জানান
সেদেশে বসবাসকারী ভারতীয়রা। হিন্দিতেই বক্তব্য শুরু করেন তিনি। প্রবাসীদের নিজেদের
শিকড়ের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, পাসপোর্টের
রং বদলে কখনও রক্তের রং বদলানো যায় না। শিকড়ের সঙ্গে আত্মিক যোগ মনের জোড় বাড়িয়ে
দেয়। ভারতের মতো দেশকে নিয়ে প্রত্যেকের গর্ব করা উচিত।
তিনি জানান, ‘আজকের যুগে
দাঁড়িয়ে প্রত্যেক ভারতীয় মহিলা তাঁদের কেরিয়ারের গ্রাফচিত্র কতটা উর্ধ্বমুখী
করেছেন, তাঁদের প্রত্যেককে দেখলে আপনাদের গর্ব হবে।’তিনি আরও ঘোষণা করেন, ডাচ
নাগরিকদের জন্য আগামী দিনে ৫ বছরের জন্য বিজনেস ভিসা দেওয়ার কথা ভাবছে ভারতীয়
সরকার।
Read in English translator...
Read in English translator...

No comments:
Post a Comment