এক গালে মারলে অন্য গাল পেতে দেবেন না পাল্টা দেবেন, তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন জয় বন্দ্যোপাধ্যায় ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 22 June 2017

এক গালে মারলে অন্য গাল পেতে দেবেন না পাল্টা দেবেন, তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন জয় বন্দ্যোপাধ্যায় !





বিজেপি শান্তি চায়। তৃণমূল মারলে প্রথমে বোঝাবেন। না বুঝলে পাল্টা ব্যবস্থা নেবেন । এক গালে মারলে অন্য গাল পেতে দেবেন না। পাল্টা দেবেন। মধ্যম গ্রাম বিধান সভার সুভাষ নগরে বিস্তারক যোজনায় প্রচারের সময় তৃণমূলের হাতে আক্রান্ত কার্যকতাদের উদ্দেশ্যে এমন বার্তা দিলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত বিজেপির রাজ্যের সহ সভাপতি বাপি মিত্র, বারাসত জেলার সভাপতি প্রদীপ বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক শঙ্কর চট্টোপাধ্যায়, রামপদ দাস, মধুমিতা মাহাতো প্রমুখরা জয় বন্দ্যোপাধ্যায় ও কার্যকর্তাদের নিয়ে সুভাষ নগর, মোচপুল, রঙ্গপুর, পূর্ব ও পশ্চিম খিলকাপুর এলাকার বাসিন্দাদের বাড়িতে গিয়ে কেন্দ্রের প্রকল্প নিয়ে আলোচনা করেন। পরে সুভাষ নগর সি ব্লকের বাসিন্দা শিবু দেবনাথের বাড়িতে মধ্যাহ্ন ভোজন করেন বিজেপির রাজ্য ও জেলার নেতারা। সুভাষ নগরে বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি অশান্তি চায় না। শান্তির কথা বলে। কেন্দ্রের প্রকল্পের সুবিধা নিতে বাসিন্দাদের বোঝাতে এসেছি ।

No comments:

Post a Comment

Post Top Ad