সিপিএম থেকে বিজেপি,ফলে ঢোকা যাবে না
মসজিদে।এমনই এক নিদান দিল এক ইমাম। ঘটনাটি দক্ষিণ ত্রিপুরার শান্তিবাজার এলাকার।
এখানে সিপিআইএম ছেড়ে ২৫টি মুসলিম পরিবারের প্রায় ২০০ জন সদস্য বিজেপিতে যোগদান করেন। এর পর থেকেই তাঁদের ওপর
চেপে বসেছে একের পর এক নিষেধাজ্ঞা। ইদের মুখে এমন ফতোয়ায় এলাকায় উত্তেজনা
ছড়িয়েছে। অভিযোগ, এই ফতোয়ার
পিছনে শাসকদল সিপিআইএমের হাত রয়েছে।বিজেপিতে যোগদানের
পর থেকে তাঁদের ১০০ দিনের কাজও দেওয়া হচ্ছে না। সঙ্গে মিলছে হুমকি। সম্প্রতি
বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিজেপিতে যোগদান
করেন ওই ২৫টি মুসলিম পরিবার। তার পর থেকেই তাঁদের ওপর জারি হয়েছে নানা নিষেধাজ্ঞা।
ঘটনার সত্যতা স্বীকার করেছে স্থানীয়
প্রশাসন। তবে ওই পরিবারগুলির সঙ্গে এখনো কথা বলে ওঠা সম্ভব হয়নি বলে দাবি করেছে
তারা। দক্ষিণ ত্রিপুরার জেলাশাসক সিকে জামাতিয়া জানিয়েছেন, কারও ধর্মীয় অধিকারে হস্তক্ষেপের অভিযোগ
পেলে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

No comments:
Post a Comment