মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছেন তার প্রমাণ দেব। এই ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া হুঁশিয়ারি দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গী।
তিনি বলেন, 'বেসরকারি স্কুলের জন্য কমিশন গড়া আসলে আখের গোছানোর ধান্দা।’ মুখ্যমন্ত্রীর বেসরকারি স্কুল নিয়ন্ত্রণ কমিশন নিয়ে এভাবে কটাক্ষ করেন বেজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গী। তিনি বলেন, ‘এর আগে ঘটা করে স্বাস্থ্য কমিশন গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী। তাতে ক’জনের সমস্যার সুরাহা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ডুয়ার্সের লাটাগুড়িতে দলের আভ্যন্তরীণ বৈঠকে এসে কৈলাশ বিজয়বর্গী বলেন, জেলা পুলিশ সুপারের কার্য্যালয় তৃণমূলের কার্য্যালয়ে পরিনত হয়েছে এবং জেলা পুলিশ সুপারের ব্যবহার তৃণমুলের অধ্যক্ষের মত হয়ে গিয়েছে। এদিন তিনি বলেন, বাংলার মুখ্যমন্ত্রী গনতন্ত্রে বিশ্বাসী নয়,তানাশাহিতে বিশ্বাসী।
এছাড়াও চুরি করলে জেল খাটতেই হবে বললেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গী। প্রসঙ্গত দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পরই বিভিন্ন মহলে জল্পনা কল্পনা শুরু হয়েছিল। প্রশ্ন সুদীপ বন্দ্যোপাধ্যায় জামিন পেতেই যদি প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে মুখ্যমন্ত্রী যান তাহলে কি এখানেই স্থগিত সারদা বা নারদ তদন্তের? বৃহস্পতিবার সেই জল্পনার কড়া উত্তর দিলেন কৈলাস বিজয়বর্গী। তিনি বললেন, চুরি করলে জেল খাটতেই হবে। এক্ষেত্রে কোনও বোঝাপড়ার প্রশ্নই ওঠে না।
অন্যদিকে, আগামী দিনে পন্ডিত দীন দয়াল উপাধ্যায়ের জন্ম শতাব্দী বর্ষ এবং বর্তমান কেন্দ্রীয় সরকারের তৃতীয় বর্ষের পুর্তি উপলক্ষে বিভিন্ন জেলায় যাবেন বলে তিনি জানান।

No comments:
Post a Comment