শুদ্ধ পানিয় জলের দাবিতে স্মারকলিপি মানবাধিকার সংস্থার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 1 June 2017

শুদ্ধ পানিয় জলের দাবিতে স্মারকলিপি মানবাধিকার সংস্থার






নিজস্ব প্রতিনিধি : বিষাক্ত  আর্সেনিক যুক্ত টিউবওয়েল বন্ধ ( সিল ) করা এবং পরিশুদ্ধ পানিয় জলের দাবিতে স্মারকলিপি দিলেন  হাবরার একটি মানবাধিকার সংস্থা। উওর চব্বিশ পরগনা জেলার হাবড়া এক নং ব্লকের  কুমড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন  টিউবওয়েলে বিষাক্ত  আর্সেনিক দেখা দিয়েছে।যা সরকারি আর্সেনিক মুক্ত টিউবওয়েলে বলে পরিচিত।কিছু  টিউবওয়েল  থেকে  বিষাক্ত  জল পান করছে ছাত্র  ছাত্রী  সহ সাধারণ মানুষ ।যা নিয়ে  চিন্তিত এই সংস্থা ।টুনিঘাটা পিপলস মুভমেন্ট অফ হিউম্যান রাইটস অয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে  এই সংস্থাটি আগেও পঞ্চায়েতে  টিউবওয়েল গুলি সিল করা এবং পরিশুদ্ধ  পানিয়  জলের দাবিতে  লিখিত অভিযোগ করেন 26/02/2016 তারিক ।কিন্তু কোন এক অজানা কারণে আজও টিউবওয়েল  গুলি সিল করা হয়নি বলে অভিযোগ সংস্থার ।বস্তুতঃ  দিনদুই আগে থেকেই  পঞ্চায়েতে লিখিত ভাবে জানানো হয় স্মারকলিপি  দেওয়া হবে বলে ।কিন্তু  পঞ্চায়েতে যখন স্মারকলিপি  দিতে সমীরন কাঞ্জিলাল ,উজ্জ্বল  মন্ডল, অমৃত বিশ্বাস ,মাখন বালা মতো গঠিত একটি প্রতিনিধি দল পঞ্চায়েতে ঢোকেন।তখনই  দেখা যায় পঞ্চায়েত সম্পূর্ন  ফাঁকা।









কারুরই দেখা নেই সেখানে।একজন সরকারি  কর্মী  প্রথমে নাকচ করলেও পরে অবশ্য স্মারকলিপি  জমা নেন ।কিন্তু কেন স্মারকলিপি  জমা নেওয়ার  জন্য কোন প্রতিনিধি রাখা হলনা, তা নিয়ে উঠছে প্রশ্ন ।যদিও স্হানীয় একাংশ  মানুষের অভিযোগ, গোটা  এলাকায় বিভিন্ন  টিউবওয়েলে আর্সেনিক  দেখা দেওয়ায় সাধারন মানুষ পরিশুদ্ধ পানীয়  জল  না পেয়ে অধিকাংশ মানুষ জল কিনে খেতে বাধ্য  হচ্ছেন।এদিনের স্মারকলিপিতে কয়েকটি গুরুত্বপূর্ন জিনিস লক্ষ্য করা  যায় ।সংস্থার দাবি,  অবিলম্বে বিষাক্ত আর্সেনিক  যুক্ত  টিউবওয়েল বন্ধ( সিল ) করা হোক ।পরিশুদ্ধ পানিয় জলের ব্যবস্থা করার দাবি, সহ আর্সেনিক  নিয়ে  মানুষকে সচেতনতা করতে হবে এবং প্রত্যেকটি  স্কুলে  পর্যাপ্ত পরিমাণ পানিয় জলের ব্যবস্থা করতে হবে ।নেশা মুক্ত সুস্থ সমাজ গড়ে তুলতে হবে।এ বিষয়ে  সংস্থার কর্নধর সঞ্জীব কাঞ্জিলাল জানান, পানিয় জল মানুষের অধিকার  ।এরা তার থেকে মানুষকে বঞ্চিত করছে ।অবিলম্বে  টিউবওয়েল সিল এবংপর্যাপ্ত  পরিমাণ পানিয় জলের ব্যবস্থা না করলে আন্দামান  সহ পশ্চিমবঙ্গে জলের জন্য আমাদের আন্দোলন চলবে ।

No comments:

Post a Comment

Post Top Ad