মন্দিরের ভিতরে কামসূত্রের বই বিক্রি! তারপর কি হল জানুন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 15 June 2017

মন্দিরের ভিতরে কামসূত্রের বই বিক্রি! তারপর কি হল জানুন


মন্দিরের ভিতর কামসূত্রের বই বিক্রি হওয়াটা ভারতীয় সংস্কৃতির বিরোধী।  রাষ্ট্রসংঘের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পাওয়া মধ্যপ্রদেশের ছত্রপুর জেলার খাজুরাহো মন্দিরের ভিতর কামসূত্রর বই বিক্রি নিষিদ্ধ করতে চায় বজরং সেনা। খাজুরাহো মন্দিরকে দেশের অন্যতম সৌন্দর্য্যমন্ডিত মন্দির হিসেবে বিবেচনা করা হয়। শিল্পের দিক থেকে বিবেচনা করলে সম্ভবত এই ধরনের মন্দির ভারতে আর দ্বিতীয়টি নেই। অনেকে এই মন্দিরকে টেম্পল অফ লাভবলেন, কারণ এখানে দেবতাদের ভালবাসার প্রতিকৃতি অপূর্ব কারুকার্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

বজরং সেনার সদস্যরা গত মঙ্গলবার ছত্রপুর পুলিশ স্টেশনে এই বিষয়ে অভিযোগ দায়ের করেছেন।সেনার দাবি, ওই বইয়ে অশ্লীল ও অস্বাভাবিক যৌন প্রক্রিয়ার ছবি রয়েছে যা মন্দিরের ভিতর কোনওভাবেই বিক্রি হওয়া উচিত নয়।

বজরং সেনার খাজুরাহো ইউনিটের প্রেসিডেন্ট জ্যোতি আগরওয়াল খাজুরাহো পুলিশের সাব ডিভিশনাল অফিসার ইসরার মনসৌরির কাছে একটি প্রতিবাদপত্র জমা দিয়েছেন। সেনার দাবি, মন্দিরের ভিতর যে বই ও প্রতীকী মূর্তি বিক্রি হয়, তা অবিলম্বে বন্ধ করুক পুলিশ-প্রশাসন। বিশেষত, পর্যটক ক্যান্টিনে ওই অশ্লীলছবি-সহ বই, মূর্তির বিক্রি ভারতীয় সংস্কৃতির বিরোধী বলে দাবি জানিয়েছে বজরং সেনা।

Click for English read...

No comments:

Post a Comment

Post Top Ad