স্কুল হয় নাকি বৈধ,অবৈধ?আজ্ঞে
হ্যাঁ!স্কুলও অবৈধ। জাকির নাইক পরিচালিত ইসলামিক ইন্টার ন্যাশন্যাল স্কুলকে বেআইনি
বলে ঘোষণা করল মুম্বই এর পুরসভা। সম্প্রতি এনিয়ে স্কুলকেও নোটিশ পাঠিয়ে দেওয়া
হয়েছে।
বুধবার বৃহৎ মুম্বই পুরসভার শিক্ষ
পরিদর্শক বি বি চ্যহ্বণ জানিয়েছেন, কোনও স্কুল
পুরসভার অনুমতি ব্যতীত চলতে পারে না। এর জন নো অবজেকশেন সার্টিফিকেট নিতে হয়।
পাশাপাশি ওই স্কুলের অভিভাবকদের আরও জানিয়ে দেওয়া হয়েছে, তারা যেন তাদের ছেলে মেয়েদের আর স্কুলে
না পাঠান।উল্লেখ্য, সম্প্রতি
জাকির নাইকের এনজিও ইসলামিক রিসার্চ ফাউন্টেশন বা আইআরএফকে নিষিদ্ধ করেছে কেন্দ্র।
এই আইআরএফই চালাতো জাকির নাইকের ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল। আইআরএফ বন্ধ হয়ে যাওয়ার
পর ওই স্কুলের দায়িত্ব নেন সমাজবাদী পার্টির বিধায়ক আবু আজমি। স্কুলটিতে বর্তমানে
প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাড়ানো হয়।
সপা বিধায়ক বলেন, সম্প্রতি স্কুলে নাম একটি বদল করে তা
ফের চালু করা হয়েছে। এমনকিছুই আমি করিনি যার জন্য শিক্ষা দফতরের কোপে পড়তে হবে।
আমি কোনও বিতর্ক চাই না। তাই স্কুল শিক্ষা দফতরের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি।
স্কুল চালানোর জন্য যেসব কাগজপত্রের প্রয়োজন তা তৈরি করা হবে।
পাশাপাশি গতবছর ডিসেম্বর মাসে
মহরাষ্ট্র সরকার ঘাষণা করে দেয়, ইসলামিক
ইন্টার ন্যাশনাল স্কুল বন্ধ করে দেওয়া হবে।

No comments:
Post a Comment