বিচারাধীন তিনজন
বন্দী পলাতক।ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।ঘটনাটি ঘটেছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।জানা
গিয়েছে বন্দীরা তিনজনই ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিল।শনিবার সকালে
মেডিক্যাল কলেজ হাসপাতালের জানলার শিঁক ভেঙে পালিয়ে যায় ওই তিন বন্দী।পলাতক
বন্দীরা হল ঝন্টু মহলদার,জারজেস টুডু। এদের মধ্যে জারজেস খুনের মামলায় ধৃত।বাড়ি
মালদার গাজোল থানা এলাকায়।
শারীরিক
অসুস্থতার কারনে তিন বন্দী বেশ কিছুদিন ধরে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের সেলে
চিকিৎসাধীন ছিল।এদিন গভীররাতে তিনজন বাথরুম যায়। এরপর দীর্ঘক্ষন বাইরে না আসলে
দরজায় ধাক্কা মেরে দেখতে পায় তিন বন্দী জানালার শিক ভেঙ্গে পালিয়ে গেছে।ঘটনার খবর
পেয়ে ঘটনাস্থলে ইংরেজবাজার থানার পুলিশ যায়।ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে
পুলিশ।মালদার বাসস্ট্যান্ড, স্টেশন ও শহরের বিভিন্ন জায়গায় তল্লাশী শুরু করা হয়েছে।

No comments:
Post a Comment