দেখুন অন্তঃসত্বা দম্পতিকে মারধর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 5 June 2017

দেখুন অন্তঃসত্বা দম্পতিকে মারধর


বিশ্বজিৎ দেবনাথঃ  মেলায় ঘুরতে যাওয়ার পথে মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত হল এক অন্তঃসত্বা দম্পতি।ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার শ্রমলক্ষি কলোনিতে।জানা গেছে, স্ত্রীকে ১০-১২ জন যুবক রাস্তার পাশে মদ্যপান করে বাজে কটুক্তি ও গালিগালাজ করে।  স্বামী দিব্যেন্দু দাস,বয়স ২৮ স্ত্রীকে অপমান করার প্রতিবাদ করায় মদ্যপ যুবকরা তাকে নৃশংসভাবে মারধর করে।  ৫ মাসের অন্তঃসত্বা স্ত্রী ঠেকাতে গেলে তাকেও মারধর করে এবং শাড়ি টেনে ছিড়ে দেয়। চিৎকার শুনে স্থানীয় একটি ক্লাবের কয়েকটি ছেলে ঘটনাস্থলে ছুটে এলে ওই দম্পতিকে উদ্ধার করে। রবিবার সকালে অশোকনগর থানায় ওই দম্পতি লিখিত অভিযোগ দায়ের করার পর  পুলিশ রাতে ৪ যুবককে গ্রেফতার করে।এরা হল সমীরণ দাস বয়স ২০, সোমনাথ মুখোপাধ্যায় বয়স ২০, সুব্রত মুখোপাধ্যায় বয়স ১৮,ও পূর্না শিং বয়স ১৯।অভিযুক্তদের সোমবার বারাসত মহকুমা আদালতে তোলা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad