বাংলায় থাকতে হলে বাংলা ভাষা পড়তেই হবে মিরিক থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 5 June 2017

বাংলায় থাকতে হলে বাংলা ভাষা পড়তেই হবে মিরিক থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী



বাংলায় থাকতে হলে বাংলা ভাষা পড়তেই হবে। আন্দোলন করে তাঁকে যে দমানো যাবে না তাও ধারে-ভারে বুঝিয়ে দিলেন তৃণমূলনেত্রী।বাংলা ভাষা বাধ্যতামূলক ইস্যুতে একহাত নিলেন মোর্চাকেও। বুঝিয়ে দিলেন, তিনি সব ভাষার পক্ষে।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমরা সাম্প্রদায়িকতা ও বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা চাই পাহাড়ের মানুষ হাসিখুশি থাকুক।আমরা রাজনৈতিক প্রতিহিংসায় বিশ্বাস করি না। আইন আইনের পথে চলবে।কয়েকদিন আগে আমি নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলাম। উনি হিন্দিতে কথা বললেন আমি নাগামিসে উত্তর দিয়েছি, উনি খুব খুশি।নেপালে থাকলে যেমন নেপালি ভাষা জানা প্রয়োজন, তেমনই বাংলায় থাকলে বাংলা ভাষাও জানা দরকার।ওরা গোর্খাল্যান্ডের নামে ভোট চায়। যে কোনও বিপর্যয়ের সময় আমি আপনাদের পাশে থেকেছি।যারা নেপালি ভাষায় পড়াশোনা করতে চায় তারা তাই পড়বে। কেউ ইংরেজি পড়তে চাইলে পড়বে; সঙ্গে বাংলাও পড়বে।আমরা কখনও বলিনি পাহাড়ে বাংলা বাধ্যতামূলক করা হবে। এটা পুরো মিথ্যে কথা। আমরা মিথ্যে কথার রাজনীতি করি না।নেপালি ভাষাকে আমাদের সরকার স্বীকৃতি দিয়েছে। এখন পাবলিক সার্ভিস পরীক্ষাও নেপালি ভাষায় নেওয়া হয়।কিছু মানুষ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। ওরা কি জানে পাহাড়ে কত রকমের ভাষা আছে ?

No comments:

Post a Comment

Post Top Ad