আন্তর্জাতিক মাদক
বিরোধী দিবস উপলক্ষে চুঁচুড়া থানা ও জেলা পুলিশের উদ্যোগে নবজীবন ফাউন্ডেশন ও
চুঁচুড়া রিকাশ সোসাইটির সহযোগীতায় একটি মিছিল বের হয়। সোমবার সকালে চুঁচুড়া থানা
থেকে ওই মিছিলটি বেরিয়ে আখনবাজার হয়ে শহর পরিক্রমা করে ঘড়ির মোড়ে এসে শেষ হয়। এদিন
চুঁচুড়া থানার আইসি নিরুপম ঘোষের নেতৃত্বে চুঁচুড়া থানার পুলিশ বাহিনী ও কয়েকটি
সেচ্ছাসেবী সংগঠনের লোকজন ওই মিছিলে পা মেলায়। মিছিলটি শহর পরিক্রমা করে চুঁচুড়ার
প্রানকেন্দ্রে পৌছে মাদক বিরোধী প্রচার চালান। মাদক বিরোধী প্রচার চালানোয় ঘটনাইয়
শহরের মানুষ বেশ খুশি হয়েছেন বলে খবর মিলেছে।
Post Top Ad
Monday, 26 June 2017
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment