অযোধ্যায় রাম মন্দির নির্মাণের দাবিতে বিজেপি সরকারকে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। হিন্দুত্ববাদী ওই সংগঠনটি রাম মন্দির নির্মাণের জন্য আইনি পথ বের করার চেষ্টা শুরু করেছে।
শনিবার গণমাধ্যমে প্রকাশ, বিশ্ব হিন্দু পরিষদ বলেছে সরকার রাম মন্দির নির্মাণ করতে
সংসদে বিল আনুক, অন্যথায় আগামী নভেম্বরে বিশেষ ধর্ম সংসদে এ নিয়ে বড়
সিদ্ধান্ত নেয়া হবে।
শুক্রবার
বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক যুগ্মসচিব সুরেন্দ্র জৈন বলেন, ‘বিজেপি
নেতৃত্বাধীন সরকারকে রাম মন্দির নির্মাণের জন্য সংসদে নভেম্বর মাসের আগে
বিল আনতে হবে অন্যথায় ধর্ম সংসদে সাধু-সন্তরা এ ব্যাপারে বড় সিদ্ধান্ত
ঘোষণা করবে।’
বিশ্ব হিন্দু পরিষদ ২৩
থেকে ২৬ নভেম্বর পর্যন্ত কর্ণাটকের উড্ডুপিতে ধর্ম সংসদের আয়োজন করেছে। ওই
কর্মসূচিতে দেশ জুড়ে কয়েক হাজার সাধু-সন্ত অংশ নেবেন।
এক সপ্তাহ আগে বিশ্ব হিন্দু পরিষদের
নির্বাহী প্রেসিডেন্ট প্রবীণ তোগাড়িয়া কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে রাম
মন্দির নির্মাণের পথ প্রশস্ত করার জন্য নভেম্বরের মধ্যে সংসদে আইন পাস করার
দাবি জানিয়েছিলেন। তোগাড়িয়া হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি তা করতে
ব্যর্থ হয় তাহলে নভেম্বরে উড্ডুপিতে অনুষ্ঠিত ধর্ম সংসদের পরে সাধু-সন্তরা
দিল্লির উদ্দেশ্যে মিছিল করবেন।
তোগাড়িয়া বলেন, ‘ওই
ইস্যুতে কারো সঙ্গে আর কথা বলা হবে না। অযোধ্যায় রাম মন্দিরের বিষয়টি কোটি
কোটি মানুষের বিশ্বাসের সঙ্গে সংশ্লিষ্ট। সেজন্য সংসদে আইন পাস করে রাম
মন্দির নির্মাণের পথ প্রশস্ত করা উচিত।’
অযোধ্যায় ‘করসেবক’
নামধারী হিন্দুত্ববাদীদের তাণ্ডবে ধ্বংস হওয়া বাবরী মসজিদ চত্বরে নানাভাবে
রাম মন্দির নির্মাণের তৎপরতা শুরু হয়েছে। বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন
থাকলেও হিন্দুত্ববাদীরা ‘মন্দির ওহি বানায়েঙ্গে’ বলে জিদ ধরেছেন।

No comments:
Post a Comment