ডাইনী অপবাদে ঘরছাড়া ১৭ জন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 10 June 2017

ডাইনী অপবাদে ঘরছাড়া ১৭ জন


বর্ধমানের মেমারীর কাঁটাডাঙ্গা গ্রামের আদিবাসী পরিবারের ১৭ জন সদস্য ডাইনী অপবাদে ঘরছাড়া। জনপ্রতিনিধি থেকে রাজনৈতিক নেতা কিংবা প্রশাসনের কর্তা ব্যক্তিরা সব কিছু জেনেও চুপ হয়ে বসে
ঘটনা প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসে মহিলা কমিশন, গ্রামে গিয়ে তাদের সাথে দেখাও করেন তারা। পরিবারটিকে ঘরে ফেরানোর ব্যাবস্থা করার জন্য জেলাশাসকের সাথে কথা বলেন তারা। আজ ফের বর্ধমানে আসে মহিলা কমিশন। বৃহস্পতিবার মহিলা কমিশনের চেয়ারপার্সন সুনন্দা মুখোপাধ্যায় এবং সদস্যা শিখা আদিত্য দেখা করেন বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তবের সঙ্গে ।
এদিন জেলাশাসকের সঙ্গে বৈঠকের পর রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন জানান, এলাকার পরিস্থিতি আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে । তাঁদের ঘরে ফিরিয়ে আনার প্রক্রিয়া যত দ্রুত সম্ভব করা হবে, তিনি আরও জানান, জেলা প্রশাসন আগের থেকে অনেক সক্রিয় ভূমিকা নিচ্ছেন।শনিবার তাদের ঘরে ফিরিয়ে আনে জেলা প্রশাসনের কর্তারা।

For English Read.....

No comments:

Post a Comment

Post Top Ad