বিজেপির মদতেই পাহাড়ে আগুন ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 10 June 2017

বিজেপির মদতেই পাহাড়ে আগুন !




বিজেপির মদতেই পাহাড়ে আগুন আক্রান্ত পুলিশএমন দাবি করলে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যতিপ্রিয় মল্লিক শনিবার বারাসাতের রবীন্দ্রভবনে তৃণমূল এর কর্মী  সম্মেলনে এসে খাদ্যমন্ত্রী বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষের বিরুদ্ধে তদন্তের দাবিও তোলেন
বিজেপি লাল বাজারে পুলিশের গাড়ি পুড়িয়েছিল রোশন গিরি বিমল গুরুংরাও দার্জিলিং এ পুলিশের গাড়ি পোঁড়ালো এই দুই ঘটনার মধ্যে কোনও যোগ সূত্র আছে কিনা তা তদন্ত করার দরকার আছে বলে মনে করেন খাদ্যমন্ত্রী জ্যতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী আরও
বলেন, পাহাড়ে গুণ্ডামি চলছে রাজনীতির নামে
কলকতায় বিজেপির নেতা দিলীপ
ঘোষের কাছে এসে বিমল গুড়ুমরা ট্রেনিং নিয়ে গেছে কি না সেটা ও ক্ষতিয়ে দেখতে হবে


অন্যদিকে , বিজেপির ইন্ধনে শান্ত পাহাড়ে আগুন জ্বলল বললেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ঘটনার তিন দিন আগে বিজেপির অফিসে ঘুরে গেছে  মোর্চার নেতারা। পাহাড়ের সাধারন মানুষ সহ্য করেছে। বিমল গুরুংকে এর মুল্য দিতে হবে। পাহাড়ের মানুষ বিমল গুরুংকে পাহাড় ছাড়া করাবে। আজ কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করেন মন্ত্রী। দূষন সংক্রান্ত কারনে তাপ বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট বন্ধ আছে। সেই ইউনিট গুলি চালু করার জন্য ক্ষতিয়ে দেখেন মন্ত্রী। চলতি মাসে ২০ তারিখ দুটি ইউনিট চালু করা যাবে বলে আশাবাদী মন্ত্রী। বিদ্যুৎ মন্ত্রী জানান বিদ্যুৎ এর সমস্যা দূর করার জন্য ১৭৫ টি সাব স্টেশন তৈরি করা হচ্ছে। কিন্তু নানা কারনে সাধারন মানুষ বাধা দিচ্ছে তাদের সচেতন হতে হবে এর ফলে সবাই উপকৃত হবে।


No comments:

Post a Comment

Post Top Ad