জানুন ভারত কেন হারল চ্যাম্পিয়নস ট্রফিতে? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 19 June 2017

জানুন ভারত কেন হারল চ্যাম্পিয়নস ট্রফিতে?


ভারতের খেলোয়াড়রা বিরাট এক ষড়যন্ত্রের শিকার হয়েছে।ফাইনালের আগের রাতে ভারতীয় ক্রিকেটারদের হোটেলের ঘরের এসি কাজ করছিল না। ইংল্যান্ডে এখন গরম। তাই প্রচণ্ড গরমে রাতে প্রায় জেগে জেগেই কাটান ভারতীয় ক্রিকেটাররা। তারই প্রভাব পড়েছে ম্যাচে। এদিন বিরাটবাহিনীকে সেই ফর্মে পাওয়া ‌যায় নি। অধিনায়ক বিরাট কোহলিকেও ‌যথেষ্ট ক্লান্ত লেগেছে। ফলে হারের পিছনে কী দায়ী এসি ‌যন্ত্রণা?  ভারত-পাকিস্তান ফাইনাল। তার আগের রাতে পরিমিত ঘুমের প্রয়োজন। না ঘুমোলে শরীর ঝরঝরে থাকে না। ক্লান্তি গ্রাস করে। অথচ ভাইটাল ম্যাচের আগেই বিরাটদের ঘরের এসি বিকল হয়ে গেল। ইংল্যান্ডের তাপমাত্রা এখন ২৯ ডিগ্রি সেলসিয়াস। ব্রিটেনের আর্দ্রতাও এখন খুব বেশি। ভারতীয় ক্রিকেটাররা এসিতে থেকে অভ্যস্ত। প্রচণ্ড গরমে সেই এসিই বিকল হয়েছিল। ফলে স্বাভাবিকভাবেই ঘুম আসা সম্ভব নয়। আর ঘুমানোর সময় পেরিয়ে গেলে চোখ আর বন্ধ হতে চায় না। সেজন্য অনেক ক্রিকেটারই সারা রাত ঘুমোতে পারেননি বলে শোনা গিয়েছে। 

ভারতীয় ক্রিকেটাররা হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। ঘরের অন্যান্য ইলেকট্রিক কানেকশন কাজ করছে না বলে অভি‌যোগ করেন বেশ কয়েক জন ক্রিকেটার। এসি সারানোর কাজ শুরু হয়। সেইসময় ক্রিকেটাররা বাইরে ঘোরাঘুরি করছিলেন। প্রায় এক ঘণ্টা বাদে এসি মেরামতি হয়। কিন্তু তাড়াতাড়ি শুয়ে পড়তে চেয়েছিলেন ক্রিকেটাররা। অনেকেরই রাতের ঘুম ঠিকঠাক হয়নি। ‌যার প্রভাব ম্যাচে পড়েছে। এদিন সবাইকেই বেশ ক্লান্ত লেগেছেন। ঠিকঠাক বলও করতে পারেননি কেউ। অশ্বিন-জাডেজাকে আজ ক্লাব স্তরের বোলার মনে হচ্ছিল।


No comments:

Post a Comment

Post Top Ad