বিজেপির উদ্যোগে খেলা দেখতে উপচে পড়ল ভীড় - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 20 July 2017

বিজেপির উদ্যোগে খেলা দেখতে উপচে পড়ল ভীড়

মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে বিজেপির যুবমোর্চার তরফে শুরু হল কবাডী খেলা। পন্ডিত দীনদয়াল উপাদ্ধায়ের জম্নশত বর্ষে তাকে শ্রদ্ধা জানাতে বিজেপির যুবমোর্চার এই উদ্যোগে বিপুল সারা মিলেছে বলে দাবী করেন উদ্যোক্তারা।

বৃহস্পতিবার সকালে চুঁচুড়ার আয়মাডাঙ্গা এলাকায় ৮টি দলের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয়। এক একটি দলে ৬জন করে খেলোয়াররা কবাডী খেলেছেন। চুঁচুড়া রাইডার্স ও পোলবা ওয়ারিয়স এদিন প্রথম খেলতে নামেন। এই দুটো দলই এদিন ফাইনালে ওঠে। এদিনের এই খেলা দেখতে ওই এলাকায় মানুষের ভীড় উপচে পড়েছিল।

সাধারন দর্শকদের পাশাপাশি ওই খেলা দেখতে এদিন সকালে মাঠে হাজির ছিলেন, বিজেপির জেলা সভাপতি ভাষ্কর ভট্টাচার্য, জেলার দুইজন সহ সভাপতি সুবীর নাগ ও শ্যামল বোস, বিজেপির সাধারন সম্পাদক প্রনব চক্রবর্তী

এছাড়া ওই খেলায় হাজির ছিলেন, বিজেপির জেলা যুবমোর্চার সভাপতি কৃষান সাউ ও সহ সভাপতি সুরেশ সাউ ও জেলা যুবমোর্চার সাধারন সম্পাদক বৈদিক পার্থনারায়ন ভট্টাচার্য সহ বহু বিশিষ্ট মানুষজন। বিকেলে ওই খেলার ফাইনালে হাজির হন যুবমোর্চার রাজ্য সভাপতি তুষারকান্তি ঘোষ ও বিজেপির ওবিসি মোর্চার রাজ্য সভাপতি স্বপন পাল।


এই খেলা প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি ভাষ্কর ভট্টাচার্য বলেন, কাবাড্ডী, খোকো সহ এই ধরনের খেলাগুলি যুবসমাজ ভুলতে বসেছে। তাই এই খেলাগুলি পূনঃউদ্ধার করার জন্যে এবং সেগুলি যুবসমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বিজেপির যুবমোর্চার এই উদ্যোগ। 

No comments:

Post a Comment

Post Top Ad