বাদুড়িয়া ঘটনার আসল মদতদাতা বিজেপি, কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 5 July 2017

বাদুড়িয়া ঘটনার আসল মদতদাতা বিজেপি, কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের


বাদুড়িয়া কান্ডের দায় বিজেপি। কড়া কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের।পাশাপাশি বাদুড়িয়ার ঘটনা নিছকই তুচ্ছ ঘটনা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর ব্যাখ্যা,”প্রতি‌যোগিতায় এঁটে উঠতে না পেরে চক্রান্ত করছে বিজেপি। ফেসবুককে ভুলভাবে ব্যবহার করা হচ্ছে। অপপ্রচার চালানো হচ্ছে। এটা বিজেপির ট্রেন্ড।”

নবান্নে এদিন মুখ্যমন্ত্রী বলেন,”ফেসবুকে অপপ্রচার চলছে। তৃণমূল জাতীয়স্তরে বিরোধীদের ঐক্যবদ্ধ করছে। আর সেজন্য চক্রান্ত করছে বিজেপি। ফেসবুকে ছবি দিয়ে অশান্তি তৈরি করছে। একটা নির্দিষ্ট রাজনৈতিক দল ফেসবুকে পোস্ট করেছে। তাদের মদত দিচ্ছে বিজেপি। এটাই ওদের ট্রেন্ড।”তিনি আরও বলেন , "বাদুড়িয়ার পরিস্থিতি আপাতত শান্ত। রাজ্যে চার হাজার ব্লক আছে।দু-চারটে ব্লকে ছোট ঘটনা ঘটেছে।”

(আরও পড়ুনঃবাদুড়িয়া কান্ডে প্রশাসনের ভূমিকা নিরপেক্ষ নয়, বিক্ষোভ বিজেপির)

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়াতে সৌভিক সরকারের ধর্মীয়মূলক উস্কানিকে ঘিরে বাদুড়িয়াতে যেভাবে সংখ্যালঘু মুসলিমরা অত্যাচার শুরু করেছে তারই প্রতিবাদে উত্তর ২৪ পরগনার বিভিন্ন রাস্তার পথ অবরোধ শুরু করেছে বিজেপি।বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে হুশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি জানিয়েছেন, আগামী দুদিন রাজ্যের জেলায় জেলায় বিক্ষোভ করবে বিজেপি। থানা ঘেরাও করে বিক্ষোভ করা হবে। বাদুড়িয়াকাণ্ডে প্রশাসনের ভূমিকা নিরপেক্ষ ছিল না বলে দাবি বিজেপির।

এদিন দিলীপবাবু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিতে চেয়েছিলেন। উনি চলে গেলে রাজ্যবাসীর উপকার হবে। ‌যাই হোক সেটা হল না। প্রশাসন সামলাতে পারছেন না। কেন্দ্রীয় সরকারের কাছে বাংলা বাঁচাতে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানাচ্ছি।”

2 comments:

  1. তিব্বতে ৭১ এর মুক্তি যুদ্ধ কায়দায় তিব্বত কে পূর্ন রাষ্ট্র মর্জাদা দিতে মমতার পাল্টটা চাল দেওয়া উচিৎ

    ReplyDelete
  2. আমরা তৈরী আছি সবুজ সংকেত পেলে ১৯৭১ এর কায়দায় মুক্তি বাহীনি গড়ে তিব্বত কে স্বধীনতা দেব.

    ReplyDelete

Post Top Ad