সোশ্যাল মিডিয়াতে সৌভিক সরকারের ধর্মীয়মূলক উস্কানিকে ঘিরে বাদুড়িয়াতে যেভাবে সংখ্যালঘু মুসলিমরা অত্যাচার শুরু করেছে তারই প্রতিবাদে উত্তর ২৪ পরগনার বিভিন্ন রাস্তার পথ অবরোধ শুরু করেছে বিজেপি।বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে হুশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি জানিয়েছেন, আগামী দুদিন রাজ্যের জেলায় জেলায় বিক্ষোভ করবে বিজেপি। থানা ঘেরাও করে বিক্ষোভ করা হবে। বাদুড়িয়াকাণ্ডে প্রশাসনের ভূমিকা নিরপেক্ষ ছিল না বলে দাবি বিজেপির।
এদিন দিলীপবাবু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিতে চেয়েছিলেন। উনি চলে গেলে রাজ্যবাসীর উপকার হবে। যাই হোক সেটা হল না। প্রশাসন সামলাতে পারছেন না। কেন্দ্রীয় সরকারের কাছে বাংলা বাঁচাতে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানাচ্ছি।”
রাজনৈতিক মহলের মতে, বাদুড়িয়ার ঘটনা সাধারণ মানুষের কাছে নিয়ে যেতেই রাস্তায় নামছে বিজেপি। বিক্ষোভ কর্মসূচি নেওয়া হলে সেই উদ্দেশ্য সাধিত হবে। এতে শাসক দলের উপরে চাপ সৃষ্টি করা যাবে।
No comments:
Post a Comment