সিন্ডিকেট এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল রাজ্যের
শাসকদল।তবে কোনোভাবেই সিন্ডিকেটবাজদের হাতের তালুতে আনতে পারছিল না তৃণমূল,তাহলে
কি সব সাজানো ছিল তৃণমূল কংগ্রেসের?এমনটাই মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রীর দাদার নামে
অভিযোগ দায়ের উপর। জমি জবর দখল নিয়ে আঙ্গুল উঠল খোদ মুখ্যমন্ত্রীর দাদা অজিত
বন্দ্যোপাধ্যায়ের উপর।এনিয়ে কালীঘাট থানায় অভিযোগও দায়ের করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর দাদা অজিত
বন্দ্যোপাধ্যায়ের পড়শি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দা দীপক হাজরা ও তাঁর দিদি
রঞ্জনা হাজরা। দৈনিক গণশক্তির খবর অনুযায়ী, তাদের ওপরে হামলা করে মুখ্যমন্ত্রীর
দাদা অজিত বন্দ্যোপাধ্যায়ের অনুগামী লোকজন। কয়েক পুরুষ ধরে তাঁরা ওই জমিতে বাস
করছেন। সেই জমি দখল করার চেষ্টা হচ্ছে। এদিন মারধর করা হয় দীপক হাজরাকে।
ওই ঘটনায় কালীঘাট থানায় এফআইআর দায়ের
করেছেন দীপক হাজরার দিদি রঞ্জনা হাজরা। তাঁর অভিযোগ, অজিত বন্দ্যোপাধ্যায়
ওরফে ষষ্ঠী বন্দ্যোপাধায় তাঁদের পৈতৃক জমি দখল করার চেষ্টা করছেন। বরেবারেই বলে
আসছেন উনি আমাদের জমি কিনে নিয়েছেন। আমরা চার পুরষ ধরে এখানে আছি। অজিতবাবু জোর
করে আমাদের জমিতে ইমারতি ব্যবসার মাল ফেলে মিস্ত্রি লাগিয়ে কাজ করছেন। বাধা দিতে
গেলে অজিতবাবু আমাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন। ভাইকে প্রবলভাবে ধাক্কা দিয়ে
টিনের ওপরে ফেলে দিয়েছেন। এতে ভাইয়ের পিঠ কেটে যায়।
বিবাদের সূত্রপাত ১০, ১১, ১২, ১৩ নম্বর প্লট নিয়েই।
দীপক হাজরার অভিযোগ, ১৩ নম্বর জমিটি দাদুর আমলে কেনা। ১০ ও ১১ নম্বর জমিটি ইতিমধ্যেই দখল
করে ফেলেছেন অজিত বন্দ্যেপাধ্যায়। ১২ ও ১৩ নম্বর জমিটি এখন আমাদের সম্বল। সেটিই
দখল করে নেওয়ার চেষ্টা হচ্ছে।

No comments:
Post a Comment