দেশ ছাড়ব তবু ‘বন্দেমাতরম’ গাইব নাঃ আবু আসিম আজমি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 30 July 2017

দেশ ছাড়ব তবু ‘বন্দেমাতরম’ গাইব নাঃ আবু আসিম আজমি


দেশ ছাড়ব তবু ‘বন্দেমাতরম’ গাইব না সাফ জানিয়ে দিলেন আবু আসিম আজমি।প্রতিটি স্কুল ও সরকারি অফিসে “বন্দে মাতরম” গাওয়া বাধ্যতামূলক করেছে মাদ্রাজ হাইকোর্ট। মহারাষ্ট্রের বিজেপি বিধায়করাও এবার সে রাজ্যে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করার দাবি তুলেছেন। আর এর বিরোধিতা করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছে সমাজবাদী পার্টির আবু আসিম আজমি। 
মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাজ পুরোহিত স্কুলে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছেন। তার বিরোধিতা করেছে এআইএমআইএম ও সমাজবাদী পার্টি। সপা বিধায়ক আবু আসিম আজমির বিতর্কিত মন্তব্য,”দেশ ছাড়তে তাঁরা রাজি, তবে বন্দে মাতরতম গাইবেন না। বিজেপি বিষয়টি বারবার খুঁচিয়ে তুলছেন। সত্যিকারের মুসলিমরা কখনও বন্দে মাতরম গাইবে না।
এআইএমআইএম বিধায়ক ওয়ারিস পাঠানের দাবি, “এটা ধর্মবিরোধী। মাথায় বন্দুক রাখলেও আমরা বন্দে মাতরম গাইবেন না। সংবিধান ধর্মীয় আচার পালনের স্বাধীনতা দিয়েছে। কেউ আমাদের জোর করতে পারবে না। এই গান গাওয়া আমাদের ধর্মে নিষেধ।
বিজেপি বিধায়ক মাধব ভান্ডারির প্রতিক্রিয়া, “এই দুজনের বক্তব্য আইসিসের মতো। এজন্যই দেশ ভাগ হয়েছিল। এজন্য ওরা দেশ ছাড়তে চাইলে কেউ আটকাবে না।মহারাষ্ট্রের পরিবহণমন্ত্রী শিবসেনা দিবাকর রাওতের কথায়, “এতে প্রমাণিত হল, ওই দুজনের হৃদয়ে পাকিস্তান। ওরা দেশ ছাড়তে পারে।


No comments:

Post a Comment

Post Top Ad