যুবক খুনের ঘটনায় গ্রেফতার দুই বন্ধু - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 3 July 2017

যুবক খুনের ঘটনায় গ্রেফতার দুই বন্ধু


মালবাজার:যুবক খুনের ঘটনায় গ্রেফতার মৃত যুবকের দুই বন্ধু। রবিবার গভীর রাতে ডুয়ার্সের  মালব্লকের  রাঙ্গামাটি চাবাগানে খুন হয় এক যুবক।মৃত যুবকের নাম  অন্তু ওরাও বয়স ৩৪।বাগানের স্প্রীং লাইন এলাকায় ঐ যুবকের বাড়ি।মাল থানার পুলিশ ঘটনায় তার দুই বন্ধুকে গ্রেফতার করেছে। ,অন্তু উরাও তার দুই বন্ধু আইজ্যাক মুন্ডা ও অর্জুন পরজার সঙ্গে মদের আসরে বসে  রবিবার বিকালে।এরপর মদের আসরে তাদের মধ্যে বচসা দানা বাধে।  সন্ধ্যায় তারা ফের এক সঙ্গে মদ খায়।রাতে অন্তু উরাও রাঙ্গামাটি জুনিয়র হাইস্কুলে ঘুমতে যায়।এদিনও সে  সেই স্কুলের বারান্দায় শুয়ে ছিল।অভিযোগ রাত বারোটা নাগাদ ওই দুই বন্ধু তাকে সেখান তুলে নিয়ে যায়।তার বিছানা পুড়িয়ে  দেয়।বাগানের  স্প্রিং ডিভিশনের এক ব্রিজে নিয়ে গিয়ে লাঠি দিয়ে পিটিয়ে এবং পাথর দিয়ে মাথা থেতলে খুন করে বলে অভিযোগ।এদিন সকালেই ওই দুই বন্ধুকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে মাল থানার পুলিশ।  কি কারনে অন্তুকে তারা খুন করেছে তা জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।তাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।  মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad