মালবাজার: গরুমারা বনবিভাগ এবং এস এস বি জওয়ানদের যৌথ অভিযানে সোমবার সকালে ঐ যুবককে গ্রেফতার করা হয়।জানা গিয়েছে বনকর্মীদের কাছে গোপন সূত্রে খবর আসে এদিন সকালে।এরপরই সোমবার সকালে যৌথ ভাবে অভিযান চালিয়ে ওই ব্যক্তি কে গ্রেফতার করে বনবিভাগের গরুমারা নর্থ রেঞ্জের বনকর্মী ও মালবাজার এস এস বি এর ৪৬ নং ব্যাটালিয়ন এর জওয়ানরা।ওই ব্যাক্তির কাছে ১২টি আই ডি কার্ড,তিন টি বিদেশি নোট,একটি মোবাইল ফোন,একটি বাইক উদ্ধার করা হয়।ধৃত ব্যাক্তির নাম গৌর মল্লিক(২৯)।বাড়ি ফালাকাটর সরুগাঁও এর ঘাটপাড়া এলাকার বাসিন্দা তিনি।গরুমারা নর্থ রেঞ্জের রেঞ্জার সমীর শিকদার জানান,গন্ডারের খড়গ বিক্রীর উদ্দেশ্যে এই এলাকায় আসছে,এই খবর পেতেই আমরা অভিযান চালাই ৩১ সি জাতীয় সড়কের উপর।গাড়িটির দিকে বনকর্মীরা এগোতেই তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।পাঁচ জনের মধ্যে চারজন পালিয়ে গেলেও একজনকে গ্রেফতার করা হয়।

No comments:
Post a Comment