গরুর দেহ থেকে তৈরি HIV এর ভ্যাকসিন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 23 July 2017

গরুর দেহ থেকে তৈরি HIV এর ভ্যাকসিন


গরুর দেহ থেকে তৈরি HIV এর ভ্যাকসিন।এইডস নিরাময়ে বড়সড় বিপ্লব ঘটিয়ে দিতে পারে গরু। কারণ গরুর দেহে দেখা মিলেছে এক শক্তিশালী অ্যান্টিবডির।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, এইচআইভি ভাইরাস গরুর দেহে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তৈরি হয়ে ‌যায় একটি শক্তিশালী অ্যান্টিবডি। ওই অ্যান্টিবডিই লড়াই করতে থাকে এইডস ভাইরাসের সঙ্গে। এখন ওই অ্যান্টিবডি কীভাবে এইচআইভির সঙ্গে লড়াই করে তা জানতে পারা গেলে তা মানুষের দেহেও ওই ধরনের অ্যান্টিবডি তৈরি করা ‌যাবে। অদুর ভবিষ্যতে হয়তো তৈরি হয়ে ‌যেতে পারে এইডসের ভ্যাকসিন। গত ২০ জুলাই নেচার পত্রিকায় প্রকাশিত এক গবেষণা পত্রে এমনটাই দাবি করা হয়েছে।
এই ধরনের অ্যান্টিবডিকে বলা হয় ব্রডলি নিউট্রালাইজিং অ্যান্টিবডি। এটি এইচআইভি থেকে তৈরি হওয়া বিভিন্ন ধরনের সংক্রমণ প্রতিরোধ করতে পারে। গবেষকদের মতে গরুর দেহে এইচআইভি জীবাণু প্রবেশ করার ৪২ দিন পর থেকে ওই অ্যান্টিবডি তৈরি হতে শুরু করে। মানুষের ক্ষেত্রে কোনও অ্যান্টিবডি তৈরি হতে অনেক বেশি সময় লেগে ‌যায়।

এইচআইভির বিরুদ্ধে লড়াইয়ের একটি দিক হল এই ভাইরাস মানব শরীরে প্রবেশ করার পর পরিবর্তিত হতে থাকে। ফলে আক্রান্ত ব্যক্তির শরীরে অ্যান্টিবডি তৈরি হলেও তা কাজ করে না ভাইরাসটির মিউটেশনের জন্য। এখনও প‌র্যন্ত মানব শরীরে ‌যতগুলো এইডসের ভ্যাকসিন পরীক্ষা করা হয়েছে তাদের কোনওটাই এই ব্রডলি নিউট্রালাইজিং অ্যান্টিবডি তৈরি করতে পারনি। ফলে তা কোনও কাজে আসেনি। এবার হয়তো আশার আলো দেখছেন বিজ্ঞানীরা।

No comments:

Post a Comment

Post Top Ad