মালদা : শৌচাগারে বিদ্যুৎপৃষ্ট হয় স্ত্রী।স্ত্রীর চিৎকার শুনে ছুটে যায় স্বামী।স্বামী ও স্ত্রী দুজনেরই বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবার।মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদা শহরের দক্ষিণ বালুচর এলাকায়।মৃতরা হলেন সুমিত দাস ও গোবিন্দ দাস।
পরিবার সূত্রে জানাযায়,প্রায় মাস খানেক আগে হুগলির বাসিন্দা গোবিন্দ দাস স্ত্রীকে সঙ্গে নিয়ে স্ত্রীর বাপের বাড়ি ঘুরতে আসেন।সব কিছু ঠিকঠাকই চলছিলো।কিন্তু বুধবার সকালে স্ত্রী সুমিতা দাস শৌচাগারে যায়।সেসময় স্ত্রী হঠাৎই চিৎকার শুনতে পেয়ে স্বামী শৌচাগারের দরজা ভেঙে স্ত্রী উদ্ধার করতে গেলে স্বামীও বিদ্যুৎ পৃষ্ট হয়।স্থানীয়রা ছুটে এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ওই দম্পতিকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।স্থানীয়দের অনুমান,বাড়ির বিদ্যুৎ সংযোগের এঙ্গেলটি বাথরুমের জলের পাইপের সঙ্গে স্পর্শ রয়েছে। প্রচন্ড বৃষ্টির কারণে জলের পাইপ শর্ট হয়েই এমন ঘটনা।

No comments:
Post a Comment