অমরনাথ যাত্রীদের উপর জঙ্গি হামলার ঘটনাকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করেই তিনি বলেন,”দেশের মানুষ মারা যাচ্ছেন, আর বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। বিদেশে গিয়ে বাতি জ্বালাচ্ছেন। অমরনাথ যাত্রীদের নিরাপত্তা দিতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার।”
মমতা আরও বলেন,”অমরনাথ যাত্রী যাচ্ছে, গুলি করে মেরে দিচ্ছে। এই কেন্দ্রীয় সরকার কিচ্ছু করতে পারে না। মানুষকে প্রোটেকশন দিতে পারছে না। সর্বরকম ব্যর্থ।জিএসটি চালু করে দিয়েছে। দোকানদার ব্যবসা বন্ধ করেছে। নোটবন্দি থেকে জেলবন্দি। আর শুধু আগুন নিয়ে খেলছে। ভাগাভাগি করে দাও। মা-মেয়ে ভাগাভাগি করে দাও। ভাই-ভাইয়ে ভাগাভাগি। কে বড় হিন্দু, কে মাঝারি হিন্দু কে, ছোট হিন্দু, কে মুসলমান, কে হিন্দু, ভাগাভাগি করে দাও। শিখ খ্রীষ্টানকে ভাগাভাগি করছে। ওরে সবচেয়ে বড় শক্তি মানুষ। আমার পরিচয় মানুষ।”
দার্জিলিঙের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন,”পুড়িয়ে দাও, জেলে দাও। খুন করে দাও। দাঙ্গা লাগিয়ে দাও। একটাই কাজ। বিদেশে সব ঘুরে বেড়াচ্ছে। বাইরে গিয়ে বাতি দিচ্ছে। এখানে মানুষ মরছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী এদের জন্য জ্বলছে। দার্জিলিংও এদের জন্যই জ্বলছে। শান্তি প্রতিষ্ঠা করব। কেন্দ্রের চক্রান্ত প্রতিহত করেই ছাড়ব। দাঙ্গা নয়, শান্তি চাই।”

No comments:
Post a Comment