পাকিস্তানে যত না জঙ্গি আছে তার চেয়ে বেশি দেশদ্রোহী দেশে আছে। এমনটাই মনে করেন জৈন সন্ন্যাসী তরুণ সাগর। তাঁর প্রশ্ন, এদেশে থেকে যাঁরা দেশবিরোধী স্লোগান দেন, তাঁরা কী দেশদ্রোহী নন? তরুণ সাগরের মতে, “ভারত গরিব দেশ নয়, বরং এখানে অসামঞ্জস্য বেশি।”
আইসিসি কাপে পাকিস্তান জেতার পর ভারতের বিভিন্ন সেলিব্রেট করার অভিযোগ উঠেছে। বেশ কয়েক জনকে গ্রেফতারও করা হয়। সেই প্রসঙ্গ টেনে জৈন সন্ন্যাসী বলেন, পাকিস্তানে যত না জঙ্গি রয়েছে, তার চেয়ে বেশি দেশদ্রোহী ভারতে রয়েছে। এদেশে থেকে, খেয়ে পাকিস্তানের সমর্থনে স্লোগান দেওয়া হচ্ছে। এরা কি দেশদ্রোহী নয়?
তরুণ সাগর আরও বলেন, জঙ্গিরা বাঘের মতো সামনে থেকে হামলা করে না। বরং তারা পিছন থেকে নেকড়ের মতো আক্রমণ করে। ভারত গরিব দেশ নয়, কিন্তু এখানে গরিব-বড়লোকের ব্যবধান বেশি। এর আগে এই জৈন সন্ন্যাসী বলেছিলেন, কিছু লোক নিজের জন্মদিন হোটেলে কাটায়, কেউ মন্দিরে কাটায়। কিন্তু চেঁচামেচির মধ্যে শান্তি পাওয়া যায় না। বরং কবরস্থানে গেলে শান্তি মেলে।

No comments:
Post a Comment