তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 21 July 2017

তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার


২১ জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে ধর্মতলায় এখন জনস্রোত। লোকে লোকারণ্য হয়ে উঠেছে কলকাতা শহর ।পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর বক্তব্যের পর পরই শহিদ দিবসের মঞ্চে হাজির হন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা শুরু হওয়ার আগেই আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদারকে ।শুক্রবার তৃণমূলে যোগ দেন প্রণতি ঠাকুরও। ২১ জুলাইয়ের সমাবেশ উপলক্ষ্যে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী, সমর্থকরা ধর্মতলায় হাজির হতে শুরু করেছেন।কেউ বা মুখ্যমন্ত্রীকে দেখার জন্য হাজির হয়েছেন আবার কেউ তাঁর আশ্বাস শোনার জন্য আবার কেউ স্মৃতি মেদুর হয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের ২১ জুলাইয়ের সভায় হাজির হয়েছেন।
(আরও পড়ুনঃ ২১ জুলাই আপডেট)
শুক্রবার সকাল থেকেই কলকাতা শহর জুড়ে সাজ সাজ রব।তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস উপলক্ষ্যে যানজটের আশঙ্কায় ইতিমধ্যেই তত্পর পুলিশ।সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয়, সেদিকে রাখা হয়েছে নজর। শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা মিছিলগুলির ওপর কড়া নজর রাখছে পুলিশ প্রশাসন।


No comments:

Post a Comment

Post Top Ad