আগরতলায় সর্বভারতীয় বিজেপি যুব মোর্চার সভা থেকে সংগঠন শক্তিশালী করার ডাক দিলেন বিজেপি নেতা তথা অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় । ত্রিপুরার রবীন্দ্র ভবন মঞ্চ থেকে বাম সরকারের সমালোচনা করে জয় বলেন, ত্রিপুরায় বাম আর পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার দেশের উন্নতি করছে না।
দলের উন্নতি করছে এই দুই সরকার। বাম ও তৃণমূল এখন ক্ষয়িষ্ণু কংগ্রেসের হাত ধরেছে। পশ্চিমবঙ্গের বাম সরকারের বিরুদ্ধে কোনও দূর্নীতির তদন্ত করেন নি তৃণমূল সরকার।
এতটাই বোঝাপড়া দুই দলের মধ্যে। ত্রিপুরায় বিজেপিকে ঠেকাতে পাতানো খেলা করতে গিয়েছিল বাম তৃণমূল।কিন্তু সাধারণ মানুষের বিজেপির প্রতি আগ্রহ দেখে তৃণমূলের ত্রিপুরা ইউনিট এখন বিজেপিতে যোগ দিয়েছে। এটা ওনাদের শুভ বুদ্ধি । সবাইকে বুঝিয়ে দলের সংগঠনকে শক্তিশালী করাই আমাদের কাজ। এই কাজে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।







No comments:
Post a Comment