রাজ্যবাসীকে অভিষেকের সবুজবাহিনী থেকে সাবধান করলেন বিজেপির জয় - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 25 July 2017

রাজ্যবাসীকে অভিষেকের সবুজবাহিনী থেকে সাবধান করলেন বিজেপির জয়


অভিষেকের সবুজ বাহিনী আগামি দিনের তাপসপাল! রাজ্যবাসীকে সাবধান করলেন জয়।অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘খোকাবাবু’ নামে বিদ্রুপ করে বলেন,তিনি আবার সবুজবাড়ি তৈরি করেছে অথাৎ তৃণমূলের ভিতেরই তৃণমূলের বাড়ি,সবুজবাহিনীর বাড়ি।জয় বলেন,সবুজবাহিনীর লোকেরা ভবিষ্যতে তাপস পাল।আশেপাশের কোনো সবুজবাহিনী থাকে আর তার পাশে যদি মহিলারা থাকে তাহলে যেন ঘরের দরজা বন্ধ করে দেন।নইলেই বিপদ।শাসক দলের বিরুদ্ধে ডোঙ্গারিয়ার পাত্র পাড়ায় বারাতলা পোয়ালী হাইস্কুলের বিজেপি সভাতে দাঁড়িয়ে তোপ দাগলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের মাথা খারাপ হয়ে গেছে।বাইরে থেকে পাগলের ডাক্তার নিয়ে এসে তাদেরকে চিকিৎসা করানো উচিত।কখনও বলছে,সিপিএমের সঙ্গে কখনো কংগ্রেসের সঙ্গে।দিদি চাইছে প্রধানমন্ত্রী হবে,ভাইপো(অভিষেক বন্দ্যোপাধ্যায়)হবে মুখ্যমন্ত্রী।স্বপ্ন দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।কিন্ত স্বপ্ন স্বপ্নই থেকে যাবে,কোনো দিনই সফল হবে না।জয় বলেন,মমতা বন্দ্যোপাধ্যায় কেন স্বয়ং ডোনাল্ড ট্র্যাম্প এলেও আগামী ২৫ বছরেও নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর সিংহাসন থেকে সরাতে পারবেন না।



পাশাপাশি জয় বন্দ্যোপাধ্যায় বলেনসোনার বাংলার জায়গায় হল সন্ত্রাসের বাংলা গড়ল মমতা বন্দ্যোপাধ্যায়।রবীন্দ্রনাথ ঠাকুর,কাজী নজরুল ইসলামের নামে বাংলা গড়ে দেওয়ার জায়গায় নেতাদের নোট কামানোর বাংলা গড়ল মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বলেছিলেন ঘরে ঘরে বেকার যুবক থাকবে না তার জন্য শিল্প গড়ে তুলব কিন্তু তার পরিবর্তে তিনি গড়ে তুললেন সিন্ডিকেটের বাংলা।ধন-ধান্য-পুষ্পের বাংলা গড়ে দেওয়ার নামে গড়ে তুলল ধর্ষণের বাংলা।মহামেডান  ক্লাবের নামে সিআইডি তলব এসেছে,তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব বন্ধ করে দেওয়া হয়েছে এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেসকে তীব্র ধিক্কার জানান জয়।পাশাপাশি তিনি বলেন,মুসলিম সমাজকেও এ ব্যাপারে তীব্র ধিক্কার জানানো উচিত।ভারত কিন্তু কংগ্রেসের নয়,সোনিয়া-রাহুলের ভারত নয়।এই ভারত দেশপ্রেমীদের রক্তে ভরা মোদীজির ভারত;বিজেপির ভারত।রাজনীতির ভোটে হার-জিত থাকেই,জয় সাধারণবাসীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন,একবার মোদিজিকে পশ্চিমবঙ্গে কাজ করার সুযোগ দিতে।তাহলে পশ্চিমবঙ্গ আবার হাসবে,প্রকৃত মন থেকে হাসবে।শান্তি এবং উন্নতি হবে রাজ্যে।

No comments:

Post a Comment

Post Top Ad