জাতীয় সার্ভেতে 'ধর্ষণ' আমাদের রাজ্য
একেবারে প্রথম দিকে। এখানে কি প্রশাসন বলে কিছু রয়েছে। পুলিশ তো তৃণমূলের কথায়
ওঠেবসে।’ মহিলা মোর্চার দায়িত্বে আসার পরই সুর
চড়ালেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।
সংবাদমাধ্যমকে দেওয়া এক
সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ রাজ্যে
প্রশাসন বলে তো কিছু নেই। পুলিশ চলে তৃণমূলের কথায়। তৃণমূল দোষি হলে সাত খুন মাফ।
ফলে পুলিশও হাত গুটিয়ে নিচ্ছে। পাল্টা কেউ কিছু করতে গেলে তাকে নানা ধারায় মামলা
দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এই অরাজকতা থাকলে মহিলাদের নিরাপত্তা
থাকবে কী করে?
জাতীয় সার্ভেতে ধর্ষণে আমাদের
রাজ্য একেবারে প্রথম দিকে। মহিলা হিসাবে আমার ভাবতে লজ্জা হয়। মুখ্যমন্ত্রীর হয়
কিনা জানি না!’
পাশাপাশি লকেট কন্যাশ্রী নিয়ে
বলেন, ‘কন্যাশ্রী পুরনো প্রকল্প। এ রাজ্যে আগেও
দেওয়া হত। তথ্যের জন্য জানিয়ে রাখি, অন্য
রাজ্যে এই অঙ্কটা আরও বেশি। কিন্তু কন্যাশ্রী বা সাইকেল দিয়ে আখেরে লাভটা কী হচ্ছে?’

No comments:
Post a Comment