নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ যেভাবে ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করা হয়েছে আর সেই জন্য যারা প্রতিবাদ করতে গিয়েছিল,যারা আন্দোলন করেছিলেন স্বাধীনতা দিবসের জন্য সেই দুই বাঙালি শ্রী সুভাষ চন্দ্র বসু এবং ডাঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়,দুজনেরই কিন্ত রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল,যা কিন্তু স্বাভাবিক মৃত্যু নয়।সেই সময় কংগ্রেসরা ছিলেন এই মৃত্যু নিয়ে তাঁরা কোনো তদন্ত করেননি। হাওড়া উলুবেড়িয়াতে আরএসএস প্রতিষ্ঠিতা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির জন্ম দিবস উপলক্ষে রক্তদান এবং আলোচনা সভায় এ কথা বলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, ডাঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিপরীত মেরু ছিলেন ডাঃ বিধানচন্দ্র রায়।তিনি বলেছিলেন, এই মৃত্যুটা স্বাভাবিক নয়।তাই এই নিয়ে তদন্ত করবেন তিনি।কিন্তু তাঁকে সেই সুযোগ দেওয়া হয়নি।আগে যে দল ছিল স্বাধীনতার সময় তাঁরা একটা জাতিকে খুব ভয় পেত সেটা হল বাঙালি।কারণ বাঙালি জাতি হল বুদ্ধিমান।ডাঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কষ্ট করে লড়াই করে ভারতবর্ষকে রক্ষা করেছিলেন একটাই মূল কারণে যাতে বাঙালি জাতি নিপীড়িত না হয়।তবে এখনকার সময় দেখে কি কেউ বলতে পারবেন যে আগামীদিনে নিপীড়িত হবো না?বর্তমান অবস্থা দেখে তো মনে হচ্ছে আমাদের আবার উদবাস্তু না হতে হয়!তাই আজ বাঙালি হিন্দুরা শপথ করি ডাঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যা চেয়েছিলেন তাঁর আদর্শতেই বাংলায় গড়ি।তিনি উপর থেকে আশীর্বাদ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে,দেখছেন তাঁর লড়াইকে।তাই এই বাংলাকে তুলে দিতে হবে বিজেপির হাতে তাতেই হবে আমাদের শান্তি আর তাতেই আমরা সুন্দরভাবে নিশ্বাস নিতে পারব।এবং মন থেকে হৃদয় থেকে হাসতে পারব।
পাশাপাশি জয় বন্দ্যোপাধ্যায় সেবা ও শান্তির বার্তা দিয়ে বলেন, ‘রাজনীতিতে আমি যতদিন বাঁচব নরেন্দ্র মোদির আদর্শে,দেশকে সেবা করে’।এছাড়াও তিনি বলেন, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়াগুলিতে কোনো ভূল-ভাল পোস্ট না করে সেখানে 'আই লভ্ ইউ' অথাৎ ভালোবাসার কথা পোস্ট করুন তাহলেই হবে সব মুশকিল হাসান। এটা একটি বিশ্ব শান্তি মন্ত্র। আর এই মন্ত্র দিয়েই সকলের মন জয় করা যায়।
Read in English Translator..
No comments:
Post a Comment