বারাসত,১১জুলাই - দিদি বলছে বসিরহাট,বাদুরিয়া শান্ত হয়ে গেছে তবে কোন রাজনৈতিক দলকে যেতে দিচ্ছে না কেন।আসলে যতক্ষন না তৃণমূল ওই এলাকায় মিছিল না করবে ততক্ষন কোনো রাজনৈতিক দলকে প্রবেশ করতে দেবে না।আজ বসিরহাটের উদ্দেশ্যে রওনা হয় প্রদেশ কংগ্রেস সভপতি অধীর রঞ্জন চৌধুরী।বারাসত প্রবেশ করলেই তাকে আটকে দেওয়া হয় বারাসত চাঁপাডালি মোরে।পুলিশের সাথে দীর্ঘক্ষণ তর্কবিতর্ক চলার পর অবশেষে ফিরে যায় অধীর বাবু।অধীর বাবুর প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে, মুখ্যমন্ত্রী দার্জিলিং, ভাঙর,বসিরহাট সহ বিভিন্ন এলাকার ঘটনার সাথে বিদেশী শক্তির হাত দেখতে পাচ্ছে।তবে কেন এই শক্তিকে দমন করতে পারছে না,কেন এই বিদেশী শক্তি মাথাচাড়া দিচ্ছে এই রাজ্যে।
(আরও পড়ুনঃ বসিরহাটের সাম্প্রদায়িক হিংসার নেপথ্যে লস্কর যোগ প্রকট হয়ে উঠছে)
তিনি আরও বলেন ভারতের জাতিয় কংগ্রেস, ১৩২ বছরের জাতিয় কংগ্রেস ওই এলাকায় মানুষ কেমন আছে তা পরিদর্শনে যাচ্ছিলো। পুলিশ আটকে দিল কেন তা জানতে চাইলে তার সদুত্তর দিতে পারলেন না পুলিশ প্রশাসন।যদি দিদিমনি কথায় ওই এলাকায় শান্তি ফিরে এসে থাকে তালে পুলিশের এই ভুমিকা কেন প্রশ্ন অধীরের।তিনি বলেন বাংলার স্বৈরাচারী মনোভাব মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে মিথ্যা কথা বলছে,বিভ্রান্ত করছে।পাশাপাশি বসিরহাট,বাদুরিয়ার মানুষকে কূর্ণিশ জানায় অধীর বাবু কারন ওখানকার মানুষ কাউকে পরওয়া না করে নিজেরা কাদেকাধ মিলিয়ে হিন্দু,মুসলিম ভাই ভাই হয়ে এলাকায় পুণরায় শান্তি ফিরিয়ে আনছে।
No comments:
Post a Comment