অমরনাথ যাত্রীদের ওপর হামলায় মূল পাণ্ডা লস্কর-ই-তইবা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 11 July 2017

অমরনাথ যাত্রীদের ওপর হামলায় মূল পাণ্ডা লস্কর-ই-তইবা


অমরনাথ যাত্রীদের ওপর হামলায় মূল পাণ্ডা হলেন লস্কর-ই-তইবা। কাশ্মীরের আইজি মুনির খান ইতিমধ্যেই বিষয়টি খোলসা করেছেন সংবাদমাধ্যমের সামনে। আর এবার অমরনাথ যাত্রীদের ওপর হামলায় পাকিস্তানি জঙ্গি আবু ইসমাইলের নাম উঠে এল। জম্মু কাশ্মীর পুলিশ জানিয়েছে, লস্কর-ই-তইবা জঙ্গি সংগঠনের অন্যতম মাথা আবু ইসমাইলের ওই হামলার অন্যতম চক্রী।


সোমবার রাত সাড়ে আটটা নাগাদ পহেলগাম থেকে ৫০ কিলোমিটার দূরে অমরনাথ যাত্রীদের বাসে হামলা চালায় জঙ্গিদের একটি দল । জঙ্গি হামলার পর পরই ঘটনাস্থলেই নিহত হন ৭ জন যাত্রী । আহত হন আরও ১৪ জন । আহতদের উদ্ধার করতে ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে পাঠানো হয়েছে হেলিকপ্টার । পাশাপাশি ওই হামলার চক্রীরা কোনওভাবেই ছাড় পাবে না বলেও জানানো হয়েছে স্পষ্ট । তবে অমরনাথ যাত্রীদের ওপর হামলায় লস্করের সঙ্গে হাত রয়েছে হিজবুল মুজাহিদিনেরও । গোয়েন্দা সূত্রে পাওয়া যাচ্ছে এমন খবর।


পহেলগাম থেকে ৫০ কিলোমিটার দূরে অমরনাথ তীর্থযাত্রীদের বাসের টায়ার পাংচার হয়ে যাওয়ার পর পরই হামলা চালায় জঙ্গিরা l বাসটিকে ঘিরে ফেলে চালানো হয় এলোপাথাড়ি গুলি।  ওই সময় হিজবুল মুজাহিদিন জঙ্গিরাই তীর্থযাত্রীদের লক্ষ্য করে গুলি চালানো শুরু করে।

এদিকে কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু জানিয়েছেন, যে পাকিস্তানি জঙ্গিরা হামলা চালিয়েছে, তাদের ছাড়া হবে না কোনওভাবেই।  ভারতের প্রতিবেশী রাষ্ট্র জঙ্গিদের ‘নিরাপদ জায়গা’ বলে স্পষ্ট জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

No comments:

Post a Comment

Post Top Ad