রাহুলের মন্তব্যে বিপাকে পড়ল বিজেপি।মোদীর বাহিনীর সৈনিক রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি।এমনটাই জানালেন বিজেপি নেতা রাহুল সিনহা।আর
এরই প্রতিবাদে মুখ খুললেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।বৃহস্পতিবার
সংবাদমাধ্যমের সামনে রাজ্যপালকে ‘মোদীজির
সৈনিক’ বলে দাবি করেন রাহুল সিন্হা। এর পরই
ফের সুর চড়ায় তৃণমূল। তাঁদের দাবি, গত কয়েকদিন
ধরে এই কথাই তো বলে আসছিলেন তাঁরা। রাজভবন বিজেপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে
বলে তাঁরা যে দাবি করছিলেন তা যে মিথ্যা নয় তা প্রমাণ হয়ে গেল বলে দাবি করেন
তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
রাহুলের মন্তব্যে দৃশ্যত খুশি পার্থবাবু
বলেন, ‘ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ল। দেশের
গণতন্ত্রের কী অবস্থা এই মন্তব্যেই স্পষ্ট।’
ওদিকে কলকাতায় বিজেপির রাজ্য
দফতরে সাংবাদিক বৈঠক করে দলের এরাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা কৈলাস
বিজয়বর্গীয় বলেন,
‘রাহুলবাবু কী বলেছেন জানি না। তবে
রাজ্যপাল সাংবিধানিক পদ। সেই পদের মর্যাদা রক্ষা করেই তিনি কাজ করবেন বলে আশা
করি।’
সূত্রের খবর, রাহুল বাবুর প্রকাশ্যে এহেন মন্তব্যে
ক্ষুব্ধ বিজেপি নেতারা। বসিরহাট নিয়ে যখন জবাব দিতে পারছে না তৃণমূল তখন
রাহুলবাবু তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন বলে মনে করছেন তাঁরা। এই নিয়ে গত ২
সপ্তাহে দু’বার বেফাঁস মন্তব্য করলেন রাহুল সিন্হা।
এর এগে পাহাড় নিয়ে রাজ্য ও মোর্চার মধ্যে বিজেপি মধ্যস্থতা করতে রাজি বলে দলকে
বিতর্কে জড়িয়েছিলেন তিনি। রাহুল সিন্হার বার বার এই ধরনের মন্তব্য ভাল চোখে
দেখছে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও।

No comments:
Post a Comment