গুরুত্বপূর্ণ ঘটনায় নীরব থাকতে পারেন না রাজ্যপাল, বাদুড়িয়া নিয়ে মুখ্যমন্ত্রীর তোপের পর বিবৃতি রাজভবনের ! ধূলাগড়ের তুলনায় ১০ গুন বেশি গন্ডগোল হচ্ছে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 4 July 2017

গুরুত্বপূর্ণ ঘটনায় নীরব থাকতে পারেন না রাজ্যপাল, বাদুড়িয়া নিয়ে মুখ্যমন্ত্রীর তোপের পর বিবৃতি রাজভবনের ! ধূলাগড়ের তুলনায় ১০ গুন বেশি গন্ডগোল হচ্ছে





গুরুত্বপূর্ণ ঘটনায় নীরব থাকতে পারেন না রাজ্যপাল l বাদুড়িয়া নিয়ে মুখ্যমন্ত্রীর তোপের পর বিবৃতি রাজভবনের l
মুখ্যমন্ত্রী সঙ্গে রাজ্যপালের যে কথোপকথন হয়েছে, তা বাইরে আসা উচিত নয় বলেও মন্তব্য করা হয়েছে রাজভবনের তরফে l এ বিষয়ে বিজেপি নেতা জয় প্রকাশ মজুমদার বলেন, কেন একটি সম্প্রদায়ের মানুষকে বেছে বেছে মারা হচ্ছে? ধূলাগড়ের তুলনায় ১০ গুন বেশি গন্ডগোল হচ্ছে l পুলিশ যদি পরিস্থিতি না সামলাতে পারে, তাহলে কেন আধা সামরিক বাহিনী নামানো হচ্ছে না, সে বিষয়েই আবেদন জানানো হয়েছিল রাজ্যপালের কাছে l আর তারপরই এ বিষয়ে রাজ্যপাল প্রশ্ন করলে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুলছেন বলে দাবি বিজেপির ওই নেতার l

বাদুড়িয়া সহ উত্তর ২৪ পরগনার বেশ কয়েকটি জায়গায় গোষ্ঠী সংঘর্ষ নিয়ে উত্তাপ বাড়ছে l আর তাতে ঘৃতাহুতি দিল মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠির বেনজির সংঘাত l বাদুড়িয়ায় পরিস্থিতি সামলাতে কেন আধা সেনা নামানো হচ্ছে না? মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী নাকি তাঁকে ফোনে ‘থ্রেট’ করেছেন l এমনকী, রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে নন, রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সঙ্গে ‘বিজেপির ব্লক সভাপতির’ টোনে কথা বলেছেন বলেও দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় l
আর মুখ্যমন্ত্রীর ওই দাবি শুনে এবার পালটা বিবৃতি দিল রাজভবন l মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর যে কথোপকথন হয়েছে, তা বাইরে প্রকাশ পাওয়া উচিত নয় l শুধু তাই নয়, এরকম ঘটনায় তিনি চুপ করে থাকতে পারেন না বলেও দাবি করেছেন কেশরী নাথ ত্রিপাঠী l পাশাপাশি, তাঁর বক্তব্যে এমন কিছু ছিল না যাতে মুখ্যমন্ত্রী আহত হতে পারেন l এমনও জানানো হয়েছে রাজভবনের তরফে জারি করা ওই বিবৃতিতে l
বাদুড়িয়ায় গোষ্ঠী সংঘর্ষের পরও কেন কেন সেখানে আধা সেনা মোতায়েন করা হচ্ছে না, সেই দাবিতেই মঙ্গলবার রাজভবনে যায় বিজেপির এক প্রতিনিধি দল l তাদের সঙ্গে আরএসএস-এর এক প্রতিনিধি দলও আজ রাজ্যপালের সঙ্গে দেখা করতে যায় বলে খবর l আর তারপরই নাকি বাদুড়িয়ার ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে কৈফিয়ত তলব করেন রাজ্যপাল l আর ওই ঘটনার পরই সাংবাদিক সন্মেলন করে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী l
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কে ফেসবুকে কী পোস্ট করল, আর তাতেই ছড়িয়ে পড়ল হিংসা? দাঙ্গা নিয়ে রাজনীতি করবেন না বলেও বিজেপিকে প্রচ্ছন্ন হুমকি দেন মমতা বন্দ্যোপাধ্যায় l তিনি আরও বলেন, ছোট্ট একটা ঘটনার প্রেক্ষিতে যেভাবে উসকানি দিয়ে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, তা বাঞ্ছিত নয় l কোনও ঘটনার প্রেক্ষিতে গুলি চালানো কাম্য নয় l পুলিশ গুলি চালালে এতক্ষণে ১০০ জন মারা যেত l কিন্তু, মানুষের ওপর গুলি চালানো যায় না l মানুষকে শান্ত করাই প্রত্যেকের দায়িত্ব বলেও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় l


The Governor can not remain silent on the important incident after the Chief Minister's statement about the Baduria.Commenting on the statement made by the Governor that the governor's conversations with the Chief Minister should not come out, BJP leader Jay Prakash Majumdar said, "Why are people of a community going to choose? If the police can not cope with the situation, why should not the paramilitary forces be brought down, the petition was asked by the governor, and after this the governor asked the question, if the Mamata Banerjee openly oppose her against the BJP Leader of .
Heated uprising with group clashes at several places in north 24 Parganas including Baduria, and there was a scourge of the Chief Minister with Governor Kothari Nath Tripti's Benazir conflict. Why is not half the army to cope with the situation in Badraya? The Chief Minister has demanded that the Governor Kathari Nath Tripathi or 'Threat' him on the phone, even as the constitutional head of the state, the governor has talked to the Chief Minister of the 'BJP's Block President' ton, also claimed that Mamta Bandyopadhya.The Chief Minister said that the statement made by the Chief Minister in the Raj Bhavan should not be expressed outside of the conversation with the Chief Minister. Not only that, he can not remain silent in such a case, Keshari Nath Tripathi has also claimed that in his speech It was not so that the Chief Minister may be injured. It has also been told that in the statement issued by the Raj Bhavan,A team of BJP representatives went to Raj Bhavan on Tuesday demanding why half the army is not being deployed even after the clashes in Baduriya. A team of RSS also met with them today to meet the governor and after that, the Chief Minister apologized to the Chief Minister about the incident. The Governor l summoned the journalist after the incident and gave up the anger of the Chief Minister.Mamta Bandyopadhyay said, who posted on Facebook, and it spreads in jealousy? Mamata Bandyopadhyay lent a threat to the BJP even if she did not do politics with the riots. She said that it is not desirable that a police car is set on fire by provocation in the light of a small incidence. It is not desirable to fire in the context of any incident. However, people can not be fired. Humor is the responsibility of everyone to claim it Rane Mamta Banerjee .


No comments:

Post a Comment

Post Top Ad